বাংলাদেশের টেস্ট আঙ্গিনায় পা রাখার দিনে তারও টেস্ট অভিষেক,১০ নভেম্বর,২০০০,ভারতের বিপক্ষে। ৭১ ও ৩০ রানের ইনিংস দিয়ে শুরু করেন পথচলা। একমাত্র বাংলাদেশি হিসেবে টেস্টের উভয় ইনিংসেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন ৩ বার। একসময় তো নাম-ই হয়ে গিয়েছিল "মিস্টার ফিফটি"!!! টাইগারদের প্রথম টেস্ট জয়ও তার অধীনেই। একদিনের আর্ন্তজাতিক ম্যাচে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম জয়লাভও তার সময়ে। তামিমের আগে তিনিই ছিলেন দেশের পক্ষে সর্বাধিক টেস্ট রান সংগ্রাহক। ৫০ টেস্টে ৩০.৮৭ গড়ে রান করেছেন ৩,০২৬ যার মধ্যে ৩টি শতক ও ২৪টি অর্ধ-শতক। ১১১ ম্যাচের ওডিআই ক্যারিয়ারে ১৪টি অর্ধ-শতকসহ রান করেছেন ২,১৬৮।
ওডিআই ক্রিকেটে তার একটি উইকেটও কিন্তু রয়েছে। যেটি নিয়ে পড়ন্ত বিকেলে কফিতে চুমুক দিয়ে নাতি-নাতনিদের সাথে অনায়াসেই গল্প করতে পারেন তিনি।উইকেটটি কার জানেন?
ক্যারিবিয়ন কিংবদন্তি,রেকর্ডের বরপুত্র ব্রায়ান চার্লস লারা !!!
২০০৭ সালে ওডিআই এবং ২০০৮ সালে টেস্টকে বিদায় জানানো এই তারকা আজীবন থেকে যাবেন ভক্তদের মন-মণিকোঠায় ।
শুভ জন্মদিন !!! কাজী হাবিবুল বাশার সুমন .......


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

