বাংলাদেশে "কোটা" শব্দটি্কে অভিশাপ রূপেই দেখে থাকেন বেশিরভাগ মানুষ; বিশেষ করে যারা চাকুরি প্রত্যাশী। তিনিও যদি শব্দটি্কে অভিশাপ রূপেই নেন বেশি অবাক হবেন না। এমনকি এটি তার নিজের ডাক নাম হওয়া সত্ত্বেও। হ্যাঁ,হেরাথের ডাকনাম -'কোটা'। স্পিন কোটায় মুরালি অটোচয়েজ হওয়ায় ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই সাইডবেঞ্চে থাকতে হয়েছে আসল 'কোটা'-কে । যেমনটা কাটাতে হয়েছিল স্টুয়ার্ট ম্যাকগিল কে, শেন ওয়ার্ন নামক মহীরুহুর ছায়ায়।
তার পুরো নাম আবার হেরাথ মুদিয়ানসেলাগ রঙ্গনা কীর্তি বান্দারা হেরাথ। যতই কোটায় কাটা পড়ুন না কেন নামে যেহেতু 'কীর্তি' আছে তার কি কোন কীর্তি না করলে চলে? মুরালির অবসরের পর সুযোগ পেয়েই দেখাতে শুরু করেছেন তার সমস্ত ঝলক! উইকেট সংখ্যায় মুরালি-ওয়ার্ন কে ধরতে পারবেন না এটা একপ্রকার নিশ্চিত। তবে এক জায়গায় ঠিক-ই দুজনকে ছাড়িয়ে গেলেন এই বাহাতি অর্থোডক্স। চতুর্থ ইনিংসে ৫টি কিংবা তারও বেশি উইকেট নেয়ার ক্ষেত্রে এখন তিনিই রাজা ! মোট সাতবার করে চতুর্থ ইনিংসে ৫টি কিংবা তার বেশি উইকেট নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন এই দুই কিংবদন্তি। অষ্টম বারের মত এই কীর্তি গড়ে এককভাবে চূড়ায় উঠলেন হেরাথ।
মুরালির অবসরের পর যারা শ্রীলংকান স্পিন নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিলেন,কিভাবে মায়াবি ঘূর্ণির জালে আচ্ছন্ন করতে হয় প্রতিপক্ষের ব্যাটসম্যানকে- হেরাথ তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তাদেরকে ।
বোলিং গড় ৩১ করে শতবর্ষের একটি রেকর্ডও ভেঙ্গেছেন এই সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ১০০ বছরেও কোন স্পিনার ১৫ কিংবা তার বেশি উইকেট নিতে গিয়ে এত কম গড়ে বোলিং করেনি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দু’জন (ইংল্যান্ডের ববি পিল এবং কলিন ব্লিথ) এত কম গড়ে বোলিং করেছিলেন তা-ও আবার প্রথম বিশ্বযুদ্ধের আগে!!
তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরাথের চেয়ে মাত্র দু’জন বোলার সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। তারা হলেন রিচার্ড হ্যাডলি এবং হরভজন সিং। হ্যাডলি নিয়েছিলেন ৩৩ উইকেট এবং হরভজন সিং নিয়েছিলেন ৩২ উইকেট। হেরাথের স্বদেশি মুত্তিয়া মুরালিধরনও একবার নিয়েছিলেন ২৮ উইকেট।
মুরালিকে আর এক জায়গায়ও ছাড়িয়ে গেলেন হেরাথ। অজিদের বিপক্ষে লঙ্কান সেরা বোলিং (১৪৫ রানে ১৩ উইকেট) এখন তার। মুরালির ছিল ২১২ রানে ১১ উইকেট।
আর কোন কোন কীর্তি তাকে কোন উচ্চতায় নিয়ে যায় সেটা দেখার অপেক্ষা-ই এখন সবার ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

