somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলতেই হল - বিদায় !!!

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুয়ান মোহাম্মদ দিলশান থেকে ধর্মান্তরিত হয়ে তিলকরত্নে মুদিয়ানসিলেঙ্গে দিলশান হয়েছিলেন শুধুমাত্র জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়েই। টেস্ট খেলার স্বপ্ন পূরণ হয় ১৯৯৯ সালের ১৮ নভেম্বর,জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ান ডে'রটা এর ঠিক ২৩ দিন পর- ওই একই প্রতিপক্ষের বিরুদ্ধে। শুরুতে মিডল অর্ডারে ব্যাট করলেও ২০০৭ এ সনাথ জয়সুরিয়ার সাথে ওপেনিংয়ে জুটি বাঁধেন।
৮৭ ম্যাচে ১৬ টি শতক আর ২৩ টি অর্ধ-শতক তুলে ৫৪৯২ রান করে সাদা পোশাককে বিদায় বলেছেন অনেক আগেই। ৪২ বছর বয়সেও পাক অধিনায়ক মিসবাহ যেভাবে বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন তা থেকে অনুপ্রাণিত হয়েই টি-২০ আর ওয়ান ডে চালিয়ে যেতে চাচ্ছিলেন কিনা কে জানে? নইলে মুরালি, সাঙ্গাকারা, জয়াবর্ধনেদের বিদায়ে শেষ হয়ে যাওয়া লঙ্কান ক্রিকেটের স্বর্ণালি যুগের শেষ বাতি হয়ে কেনই-বা রয়ে যাবেন তিনি !!!
২০১৯ সালের বিশ্বকাপকে সামনে রেখে নতুনভাবে দল গোছাতে চাইছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। আর সেখানে কোনোভাবেই জায়গা হচ্ছে না ৩৯ বছর বয়সী দিলশানের। তাই একরকম বাধ্যই হয়েই অবসরের সিদ্ধান্ত নিতে হল দিলশানকে।
থারাঙ্গা-দিলশান জুটির ২৮২ রান ওয়ান ডে ক্রিকেটে ওপেনিং এ সর্বোচ্চ।
সাঙ্গাকারা, জয়সুরিয়া, জয়াবর্ধনের পর চতুর্থ শ্রীলঙ্কান হিসেবে ওয়ানডেতে দশ হাজার রান পূর্ণ করেছিলেন দিলশান।
ওয়ানডের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দিলশান আছেন একাদশ স্থানে।
২০১১ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিলশান।
ক্রিকেটের তিন সংস্করণেই শতক হাঁকানো ব্যাটসম্যানদের মধ্যে তার স্থান ৫ম।
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশি রান দিলশানের। ৭৮ ম্যাচ খেলে দিলশানের সংগ্রহ ১৮৮৪ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর একজনই করেছেন দিলশানের চেয়ে বেশি রান। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০)।
বল হাতেও কার্যকরী ছিলেন দিলশান। ৩২৯টি ওয়ানডে খেলে শিকার করেছেন ১০৬টি উইকেট।
ফর্ম যে খারাপ ছিল তা নয়। ২০১৫ সাল তো ছিল দিলশানের ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারেরই সবচেয়ে সফল বছর। এ বছর করেছিলেন ১২০৭ রান। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশি, ১৩৩ রান এসেছিল দিলশানের ব্যাট থেকেই। তবে এত কিছুর পরেও ক্যারিয়ারটা আর দীর্ঘ হল না। বিদায় নিতে হলো কিছুটা আক্ষেপ নিয়েই।

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×