somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডন - দ্য লিজেন্ড !!!

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আভাস পাওয়া গিয়েছিল ১৯ বছর বয়সেই। অভিষেকের পর নিউ সাউথ ওয়েলসের হয়ে ব্যাট হাতে ম্যাচের পর ম্যাচ পারফর্ম করে যাচ্ছিলেন 'বাউরালের বিস্ময়-বালক'। জাতীয় দলে ডাক পান ২৮-২৯ মৌসুমে,ইংল্যান্ডের বিপক্ষে। তবে অভিষেক ম্যাচ খুব একটা সুখকর ছিল না,দুই ইনিংসে রান করেছিলেন ১৮ এবং ১। দল হেরেছিল ৬৭৫ রানের বিশাল ব্যবধানে। ফলে দল থেকে বাদ পড়তে হয়েছিল ২য় টেস্টেই। তবে এই প্রথম এই শেষ। ৩য় টেস্টে ফিরেই করেছেন ৭৯ ও ১১২। শুরু হল নিষ্ঠুর,নির্দয়,খুনি ব্র্যাডম্যানের যুগ !!
ক্লান্তি আর নিরাবেগের অপর নাম ছিল ডন। অন্যরা যেখানে ৫০ করলেই ভুগতেন আত্মতুষ্টিতে সেখানে স্যার ডন নাকি ১৫০ এর আগে ব্যাটই তুলতেন না !
প্রতি ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি,ডাবল আছে ১২টি,ট্রিপল সেঞ্চুরি ২টি- পরিসংখ্যান থেকেই বুঝে নিতে পারেন ডনের গ্রেটনেস। টি-২০'র এইযুগে অভ্যস্ত আপনার মনে ডনের ২৯টি শতক দেখে যদি প্রশ্ন উঁকি দেয় না জানি তিনি কতটি ছক্কা হাঁকিয়েছেন ? তবে হতাশ-ই হবেন। ক্যারিয়ারজুড়ে তাঁর ছক্কা সংখ্যা মাত্র ৬টি !!!
ব্যাটিংয়ে এতই মনযোগী থাকতেন যে জ্যাক ফিঙ্গল্টন বলেছিলেন,'' বল ফসকালেই ডন কে আউট দিতে হবে,যদি তা ওয়াইড বলও হয়।''
ব্যাটিং গড়কে ৯৫ এর নিচে নামতে দিতে মনে হয় প্রচন্ড অনীহা ছিল তাঁর। প্রথম শ্রেনির ক্রিকেটে গড় ছিল ৯৫.১৪,টেস্টে আরও বেশি ৯৯.৯৪। ক্যারিয়ারে একবারই গড় কমে গিয়েছিল- কুখ্যাত 'বডিলাইন সিরিজে'। ইতিহাসের জঘন্য এই সিরিজেও ৭ ইনিংসে করেছিলেন ৯৭৪ রান, গড় ছিল ৫৬.১৪ যা আজকের যুগেও ঈর্ষনীয় !!!
টেস্ট গড়কে ১০০ করতে শেষ ম্যাচে দরকার ছিল মাত্র ৪ রান। এরিক হলিস নামের অখ্যাত এক লেগ স্পিনার হতাশায় পুড়িয়ে দেন পুরো বিশ্বকে !
জীবনে একবার মাত্র হিট আউট হয়েছিলেন স্যার ডন- লালা অমরনাথের বলে। স্ট্যাম্পড আউটও হয়েছেন একবার-ই। উইকেট ভেঙ্গেছিলেন প্রবীর মিত্র নামের এক বাঙ্গালি !!!
১৯৪৯ সালে তিনি সম্মানসূচক "নাইটহুড" উপাধি লাভ করেন। উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের পুরস্কারটি একাই দশবার এবং গ্যারি সোবার্স আটবার লাভ করেছিলেন। যা তিনবারের বেশি লাভ করতে পারেননি অন্য কোন খেলোয়াড়ই।
শুভ জন্মদিন !!! সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান .......
Image may contain: 1 person , drawing
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×