somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলমানদের স্বার্থ রক্ষা ও মুসলিম রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক রক্ষায় বঙ্গবন্ধু

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু বিভিন্ন আর্ন্তজাতিক ফোরামে আরব বিশ্ব, বিশেষ করে প্যালেস্টাইনি ভাইদের প্রতি বলিষ্ঠ সমর্থন অব্যাহত রাখেন। ১৯৭৩ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় তিনি একটি মেডিকেল মিশন, চা প্রভৃতি সাহায্য দ্রব্য পাঠান। তাতে করে আরব বিশ্বের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই ঘনিষ্ঠতা ছিল সমতার ভিত্তিতে। তাদের নিকট আমাদের পরিচয় ছিল একটি মর্যাদাবান ও সংগ্রামী জাতি হিসেবে। প্রকৃতপক্ষে, আরব দেশগুলোর চাপেই ১৯৭৪ সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এটা ছিল আরব বিশ্বে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির এক বিরাট সফলতা। ১৯৭৪ সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ওআইসির একটি শুভেচ্ছা মিশন বঙ্গবন্ধুকে সম্মেলনে নিয়ে যাবার জন্য ঢাকায় আসেন। আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারী বুমেদীন বঙ্গবন্ধুকে নিয়ে যাবার জন্য নিজের ব্যক্তিগত বিমান পাঠান। লাহোরে তাঁকে বিভিন্ন আরব রাষ্ট্রের প্রতিনিধিরা প্রাণঢালা সংবর্ধনা জানান। এই ঐতিহাসিক শীর্ষ সম্মেলনেও বঙ্গবন্ধু তাঁর ভাষণে প্যালেস্টাইনি আরব ভাইদের প্রতি অকুন্ঠ সমর্থন জানান। লাহোরে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলনে প্রদত্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সারা আরব বিশ্বে এক অভূতপূর্ব আলোড়নের সৃষ্টি করে। কারন, তাঁর এই ভাষণটি গতানুগতিক ছিল না, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ছিল। তিনি তাঁর ভাষণে প্যালেস্টাইনি ভাইদের অধিকার আদায়ের প্রতি যেমন জোর দিয়েছেন তেমনি মহানবীর আদর্শ বা সত্যিকার ইসলামি মূল্যবোধকে বিশ্বের শোষিত-বঞ্চিত মানুষের কল্যাণে ব্যবহারের প্রস্তাব করেছেন। বিশ্বের সকল নিপিড়িত জনগনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন। তাতে করে তিনি ওআইসিকে পরাশক্তির প্রভাবমুক্ত হয়ে সত্যিকার মানব কল্যানে নিবেদিত হওয়ার আহবান জানিয়েছেন।

পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয়-আরব দেশগুলোর চাপেই ১৯৭৪ সালে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান (Organization of the Islamic Cooperation) বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। ১৯৬৭ সালে এটি অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স নামে ২৫ টি মুসলিম দেশ মিলে এই প্রতিষ্ঠানটি তৈরী করে। মধ্যপ্রাচ্য, উত্তর পশ্চিমআফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এবং ভারতীয় উপমহাদেশের ৫৭টি ইসলামী রাষ্ট্র নিয়ে এই সংস্থা গঠিত। এই সংস্থা মূলতঃ মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্ব করা থাকে। ওআইসি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিত্বমূলক সংস্থা। ওআইসির একটি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি দল রয়েছে, এবং বৃহত্তম রাষ্ট্রসংঘের বাইরে আন্তর্জাতিক সংগঠন। ওআইসির সরকারি ভাষা আরবি, ইংরেজি, এবং ফরাসি। এককথায় বলা যায় ওআইসি মুসলিম বিশ্বের সম্মিলিত কন্ঠস্বর।
বর্ত্তমান সদস্য-৫৭ ১৯৬৯ সালে মরোক্কোর রাবাতে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: ফেলে আসা এক সড়কের কথা

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

×