আসুন ওই সব ব্লগারদের আর অনলাইন এক্টিভিস্টদের মুখোশ খুলে দেই যারা ব্লগের আর অনলাইনের নামে,সাহায্য আর দোহাই দিয়ে দলের কাজ করে যাচ্ছে আর আন্দোলন কে করে তুলছে প্রশ্নবিদ্ধ। আসুন রুখে দাড়াই যারা আমাদের নাম নিয়ে কাজ করে দলীয় স্বার্থে। আসুন আমাদের জনগনের চোখে আমাদের বীরতা বজায় রাখি। আসুন আমরা আমাদের কথাগুলি বলি। আসুন আমাদের কারও কথায় কোন দলের তরফদারি না থাকে সেটা নিশ্চিত করি।
ব্লগার এবং অনলাইন এক্তিভিস্টদের গ্রহনযোগ্যতা আজ সাধারন মানুষদের কাছে এক সম্মান এবং বিশ্বাস এর যায়গায়। আজ মানুষ আমাদের মাঝে খুজে ফিরছে সেই ভাসানি,মুজিব আর জিয়াকে। তবে এতে আত্মতুষ্টির চেয়ে বরং দায়িত্ব এবং সচেতনতা আমাদের অনেক বেশী।
আমাদের এই আন্দোলন গনমানুষের দাবী। খেয়াল রাখতে হবে যাতে নায়ক খলনায়ক না বনে যায়। আমাদের উচ্ছারিত কথাগুলি যা কিছুই আমরা বলি না কেন সেটিতে জনসমর্থন থাকবে এবং তাদের বিশ্বাসও থাকবে।
আই এম প্রাউড টু বি আ ব্লগার। কিন্তু আজকের অবস্থান অনেক দিনের কাজের ফসল এবং এক অসাধারন আন্দোলন যা অভূতপূর্ব জনসমরথনের ফসল। তবে যেটা বলছিলাম যে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের কথা,সেটি নিঃসন্দেহে অনেক বেশী।
তবে আজকে যেটি খেয়াল রাখতে হবে অনেকেই এখন দলীয় পরিমণ্ডল থেকে গোপনে ব্লগার আর অনলাইন এক্তিভিস্ট পরিচয় দিয়ে দলীয় কথা বলে চলছে। এখন অনেক কথাই কিন্তু আমাদের কথা নয় কথাগুলি দলীয় এবং উদ্দেশ্য হল সম্পূর্ণ রাজনৈতিক তবে বলা হচ্ছে আমাদের ব্যানারে।
সুতরাং যখন আমাদের গনদাবী দলীয় দাবিতে পরিনত হবে কিন্তু আমাদের বিশ্বাস আর
সম্মানের জায়গাটি হারাবো নিশ্চিত। পাশাপাশি আগামীতে এই কার্যকলাপের উপর মানুষের আস্থা থাকবে না। তখন কিন্তু রাজনৈতিক সঙ্ঘঠন এর সাথে আমাদের কোনও পার্থক্য থাকবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




