somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বিজিত......বিজিত দলকে বলছি

৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের নির্বাচন-২০০৮ এ আমি ছিলাম একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক।বাংলাদেশের নাগরিক হিসেবে নিবন্ধনভুক্ত যে কোন দলকে সাপোর্ট করার অধিকার আমার রয়েছে।তবে এবারের নির্বাচনে আমার দল পরাজিত হয়েছে....এটাই সত্য।তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ফলাফল মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাবো।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত মোহাম্মদপুরের অধিবাসী হিসেবে তৎকালীন সরকারী দলের সন্ত্রাসী তৎপরতা খুব কাছাকাছি থেকে আমাদের দেখতে হয়েছে....তাই হয়তো আমি বিএনপি কে সাপোর্ট করতে শুরু করি।কিন্তু সরকার হিসেবে বিএনপি র ব্যর্থতাও কম নয়।দল পরিবর্তন করা যেতে পারতো.....কিন্তু কোন দলকে সাপোর্ট করব?কোন দল সর্ম্পকেই আমাদের কোন সুখময় অভিজ্ঞতা নেই।তাই আর দল পরিবর্তনের ঝামেলায় গেলাম না....এ একরকম ইগো সমস্যা ও বলা যেতে পারে।
যাই হোক...বিএনপি কে বলছি,আপনারা ফলাফল মেনে নেন।এই নির্বাচনে আমাদের বড় পাওয়া হলো একটি গনতান্ত্রিক সরকার।আপনাদের শাসনামলে অ..নেক ভুল-ভ্রান্তি হয়েছে,এগুলো শোধরানোর সময় এখন এসেছে।একেবারে হতাশ হবার কিছু নেই...এখনো আমরা মোট ভোটারের প্রায় ৩২% বিএনপি করি।তাই দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোন সিদ্ধান্ত সরকার নিতে পারবে না।তখন শুধু আমরা কেন,দেশের সবাইকে আপনাদের সাথে পাবেন।তাই বিএনপি তে যারা প্রকৃত সৎ,তাদেরকে নেতৃত্বতে আসার সুযোগ দিন এবং আসুন সরকারী দল,বিরোধী দল সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।
বাংলাদেশ জমায়াতে ইসলামী দলকে বলছি,আপনারা তো দেখলেনই জনগন যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করেছে।তাই আপনাদের উচিত হবে ১৯৭১ সালের প্রশ্নবিদ্ধ নেতাদের অবসর দেওয়া।বাংলাদেশে ইসলামী দলের প্রয়োজন আছে.....যেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশে কোন কোরআন-হাদীস বিরোধী আইন পাশ না হতে পারে।তবে এজন্য আপনাদের নেতাদের হতে হবে সন্দেহের উর্দ্ধে।তাই এমন সব নেতাদের নিয়ে দল গঠন করেন,যারা ১৯৭১ এ প্রশ্নবিদ্ধ ছিল না এবং তারা ইসলামের কথা বললে ইসলামের ভাবমূর্তি আরো বেড়ে যায়।
সবশেষে মহজোটকে বলি..আপনারা বিজয়ী দল হিসেবে আরো উদারতা দেখান,এমন কোন মন্তব্য করবেন না যাতে রাজনীতি বিষেদাগারে পরিনত হয়।আপনারা অনেক বড় ব্যবধানে জয়ী হয়েছেন।তাই আপনাদের প্রতি সবার প্রত্যাশা অনেক.....প্লিজ...অতীতের পুনরাবৃত্তি করবেন না।আশা করি আপনারা সত্যি সত্যিই ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবেন...তবে সবাই একসাথে না হলে তা সম্ভব নয়।প্রয়োজন হলে জননেত্রী শেখ হাসিনা নিজে ফোন করে খালেদা জিয়াকে সংসদে আসার আমন্ত্রন জানান।ম্যাককেইন যেমন ওবামাকে জয়ে অভিনন্দন জানিয়েছে,তেমন কিছু আমরা খালেদা জিয়া থেকেও আশা করি।একটি মহানুভবতার প্রতিযোগিতা আমরা দেখতে চাই।মোটকথা একটা পজিটিভ পরিবর্তন এই দেশে আমাদের আনতেই হবে।সবার বোধদয় কামনা করি.....।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×