somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাস প্রথার আধুনিক রূপ, লন্ডনে ২৪ দাস উদ্ধার X(

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা নিজেদেরকে প্রগতিশীল ভাবে এবং দুনিয়াব্যাপি এর ফেরি করে বেরায়, সেই পশ্চিমা বিশ্বেই উদ্ধার করা হয়েছে ২৪ দাস। খোদ ব্রিটেনে দাস ব্যবসার সন্ধান মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নানা মহলে। ব্রিটিশ পুলিশ উত্তর লন্ডনের পর্যটন স্থল ‘গ্রিন একর ট্রাভেলার স সাইট’ থেকে এদেরকে উদ্ধার করে। লন্ডনের ‘দি টেলিগ্রাফ’ পত্রিকা এ খবর দিয়েছে।
সূত্র: Click This Link

একই ভাবে তৃতীয় বিশ্ব থেকে শ্রমিক নেয়ার নাম করে উন্নত বিশ্ব কিছু দাস সংগ্রহ করে যাদেরকে দিয়ে অমানুষিক পরিশ্রম করিয়ে নামমাত্র বিনিময় দেয়া হয় শুধুমাত্র জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য। উদাহরন স্বরূপ ধরা যাক উন্নত বিশ্ব সিঙ্গাপূরকে। এরা বাংলাদেশ তথা আশেপাশের দেশ থেকে অদক্ষ শ্রমিক সংগ্রহ করে। প্রত্যেক শ্রমিকের সংগে নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি থাকে। কর্মক্ষেত্রে আসার পর দেখে চুক্তি অনুযায়ী কাজ করানো হচ্ছে না , এমনকি চুক্তি অনুযায়ী বেতনও দেয়া হচ্ছে না। বিভিন্ন ধরনের লেভির (levy) নাম করে অর্থ আদায় করা হয় শ্রমিকদের কাছ থেকে। চুক্তিতে হয়ত প্রতিদিন ৪০ ডলার করে দেয়া হবে, প্রকৃত অর্থে দেয় ১৫ ডলার। আবার এখান থেকে প্রতিবছর পাশ নবায়নের কথা বলে কাটা হয় কিছু অর্থ। অনেক কর্মক্ষেত্রে অমানুষিক পরিশ্রম করানো হয় এদেরকে দিয়ে। এদের রাতে থাকার ব্যবাস্থা যদি কেউ দেখেন, তাহলে বলবেন এখানে মানুষ না কোন ইঁদুর বিড়াল থাকে! ১৫ স্কায়ার ফুটের এক কামড়ায় থাকে ১৫ থেকে ২০ জন শ্রমিক। নাই কোন গোসলের ব্যবস্থা। একটা টয়লেট থাকে নামকায়াস্তে। হয়ত বেসিনের উপর দাড়িয়ে কোন মতে কাকছিটা করে গোসল সারতে হয় এই ১৫-২০ জন মানুষকে।
এদেরকে জোড় করেই রাখা হয় নির্দিষ্ট কোম্পানিতে। কেউ চাইলেও চুক্তির আগে কোথাও যেতে পারবে না। অন্ধকারের যুগেও যেমন দাসরা মালিককে ছেড়ে যেতে পাড়ত না, তেমনি এসব আধুনিক শ্রমিক নামক দাসরাও অন্য কোথাও যেতে পারে না।
এখন বলুন এটা কি দাস প্রথার নতুন সংস্করন না অন্য কিছু?

অথচ, আল্লাহর রাসুল দাসদের আজাদ করার কথা বার বার বলেছে এবং নিজেও সব দাসদেরকে মুক্ত করে দিয়েছিলেন। একপর্যায়ে দেখা গেল ইসলামের সেই সুমহান যুগে কারও বাড়িতে দাস নামক কেউ ছিল না। আর কেউ থাকলেও হয়ত পরিবারের একজন সদস্যের মত হয়েই থাকত।

বি:দ্র: সিঙ্গাপূরের সবটাই আমার নিজের চোখে দেখা।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×