somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেকিং নিউজ- পদ্মা সেতুর টাকা সংগ্রহ: মধ্যরাতে রাবি ছাত্রলীগে সংঘর্ষ, গুলিবিদ্ধ রাবি ছাত্রের মৃত্যু

১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদ্মা সেতু নির্মাণে টাকা সংগ্রহকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লা হিল সোহেল রানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।

সংঘর্ষের পর আশঙ্কাজনক অবস্থায় রোববার রাতেই তাকে ঢাকায় আনা হয়। আজ সোমবার সকালে সোহেল রানাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহেল রানা রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমর্থক পক্ষের কর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। মৃত্যুর সংবাদে সোহেলের আত্মীয় ও ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করছেন।

উল্লেখ্য, পদ্মা সেতুর জন্য টাকা সংগ্রহ নিয়ে রোববার গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যকার সংঘর্ষে সোহেলসহ কমপক্ষে আটজন ছাত্র আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশ আটক করেছে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর সমর্থক নেতা তাকিম রাতে মাদার বখশ হলে গিয়ে পদ্মা সেতুর টাকা সংগ্রহ নিয়ে বিরূপ মন্তব্য করেন। এর প্রতিবাদে সভাপতি আহমদ আলীর সমর্থক পক্ষের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়।

এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাধারণ সম্পাদক সমর্থক পক্ষের কর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল্লা হিল সোহেল মাথায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।

সংঘর্ষের পর রাতেই মাদার বখশ ও শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ছাত্রলীগের তিন কর্মীকে আটক করা হয়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে রাবি প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতিহার থানার ওসি আনিসুর রহমান বলেন, ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।

তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসেন বিপু বলেন, সংঘর্ষে জড়িতদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সুত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

×