somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন আশরাফুলের পাশে দাঁড়াই আমি আজ থেকে তার পক্ষে দাঁড়ালাম

০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আজ থেকে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত আশরাফুলের পক্ষে দাঁড়ালাম। শুধু দেশের জন্য, দেশের স্বার্থে। তবে আমি আশরাফুল ভক্ত নই। আশরাফুলের পারফর্মেন্সের উপর আমার কখনোই আস্থা ছিল না। তবে ভেবে দেখেছি এই মুহূর্তে বিশ্বকাপের জন্য আমাদের আশরাফুলের পাশে দাঁড়ানো উচিত।

গোটা দেশের জনগণ আশরাফুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিছু বাদে। আর সবাই মাশরাফির পক্ষে। টকশো গুলোতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ওই একই কথা আশরাফুলকে ... ? আমিও মাশরাফির পক্ষে ছিলাম ও আছি। তবে এই অন্তর্বতীকালীন সময়ে মাশরাফি নয় আশরাফুলের পক্ষে তাকে সমর্থন দিতে চাই। মাশরাফি যেহেতু স্কোয়াডে নাই তাই তাকে আর এখানে টেনে আনতে চাই না। আনা ভালোও নয়। দোষ আশরাফুলের নয়। এখন মনে হচ্ছে সব দোষ সিলেকটরদের। কেন তারা আশরাফুল প্রীতি দেখিয়ে দেশকে ডোবানোর দায়িত্ব নিল একজন অফ ফর্মের খেলোয়াড়কে নিয়ে? দেশে কি ফর্মে থাকা আর কোনো খেলোয়াড় নাই? এটার সহজ উত্তর, হ্যাঁ আছে। তবে সবই আশরাফুল প্রীতি। মোটাবুদ্ধির সিলেকটরদের একরোখা চিন্তার বলি।

বাংলাদেশে টিমে যারা সিলেকশনের সাথে জড়িত তাদের অপদার্থ ছাড়া আর কিছু বলার নেই। মাশরাফিকে নিয়ে যদি ঝুঁকি নিতে না পারে তাহলে আশরাফুলকে নিয়ে কিভাবে ঝুঁকি নেয়া যায়? টিম কি শুধু সিলেকটররাই বোঝে? ১৪ কোটি মানুষের মধ্যে ১৪ জনও কি বোদ্ধা নয়? তাহলে এত কিছুর পরও যদি আশরাফুলকে নেয়া হয় এবং খুবই স্বাভাবিক ভাবেই সে যদি তার ফ্লপ পারফর্মেন্স করে তাহলে সেটার দায় কার? ১৬৫টি ওয়ান ডে খেলা আশরাফুলের রান গড় ২৩.১৭ এবং রান ৩৩৬১। এই গড় তো হওয়া উচিত ছিল অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে ৩০ এর উপরে। অথচ ম্যাচ খেলছে আর তার গড় কমছে। তার আছে মাত্র ৩টি সেঞ্চুরি আর ২০টি হাফ সেঞ্চুরি। আর কত ম্যাচ খেলানোর পরে বলা যাবে আশরাফুল তার যোগ্যতার জবাব দিয়েছে? তবে একথা বলা যায় দুই পা'য়ালা কিছু ছাগল পুষলে এতদিনে তার অন্তত দুই একটি মানুষ হোতো। সেখানে প্রতিভার হান্টিংও হোতো। এবং তাতে আশরাফুলের মতো এত সময় লাগতো না।

আসলে আশরাফুল ১৫কোটি মানুষের নিশ্বাসের ভারে ওভার লোডেড। তার ঘাড়ে ফেলা জনগণের নিশ্বাসের চাপ সে নিতে পারছে না। তাকে চাপ মুক্ত করা হোক। নতুন করে সকল দায়দায়িত্ব আর গালাগালি থেকে তাকে রেহাই দিয়ে বলা হোক, তুমি চাপ মুক্ত, তোমরা কোনো দায় দায়িত্ব নেই। তুমি খুব স্বাভাবিক ভাবে তোমার খেলা খেলো। দেশের জন্য খেলো। তোমার জন্য খেলো। তোমার স্বাভাবিক প্রতিভার যোগ্য জবাব দাও ঠান্ডা মাথায়। তোমার সাথে দেশবাসী আছে। তারা তোমার জন্য দোয়া করছে। তুমি সবার মুখ উজ্বল করতে পারবে। তোমার নিজস্ব স্কোর বোর্ড সচল করার জন্য খেলো। তুমি রান পেলেই দেশ রান পাবে। মনে করো তুমি ক্রিকেট এনজয় করছ। ক্রিকেট নিয়ে তুমি এগিয়ে যাও, যতবেশি সম্ভব এক দুই রান করে বাড়াতে চেষ্টা করো। দেশবাসী তোমার সাথে আছে। মনে রাখো তুমি দেশের জন্য খেলছ। যে কয়টি রান বেশি তোমার ব্যাট দিয়ে আসবে তাই দেশের জন্য লাভ। সবাই তোমার বন্ধু। প্রয়োজনে বলা হোক, তুমি পাড়ার জুনিয়রদের সাথে ক্রিকেট খেলছ। আমার এই কথাই বলতে হবে এভাবে বলতে হবে তা নয়। দেশের ক্রিকেট রিলেটেড সাইকোদের সাথে প্রয়োজনে টিপস নেয়া যেতে পারে।

দেখেন না ইন্ডিয়ার বিরুদ্ধে বোঝা চাপাবে কি নিজেরাই রানের বিশাল বোঝা নিয়ে মাঠে নেমেছিল পূর্ব পরিকল্পিত ভাবে। আশরাফুলের ঘাড়েও সিলেকটররা জনগণের বোঝা যখন চাপিয়েই দিয়েছে আর এই মুহূর্তে যখন আশরাফুলই সমস্যা তখন অবশ্যই তাকে চাপমুক্ত রাখা আমাদের জন্য দায়িত্ব হয়ে দাঁড়ায়। তার উপর সবাই প্রত্যাশা প্রাপ্তির সাথে মেলে না বলেই এরকম হচ্ছে। তাই, ধরে নিই ক্রিকেট ১০ জনের খেলা। আমরা ১০ জন নিয়ে খেলছি। আশরাফুলকে আমরা বোনাস হিসেবে পেয়েছি। অপদার্থরা একটা পদার্থ আমাদের উপহার দিয়েছে। তাকে চাপমুক্ত রেখে ব্যাটিং অর্ডারে এগিয়ে আনা হোক। আসলে শুধুমাত্র দেশেল স্বার্থেই অপদার্থ দায়িত্বশীলদের ভূমিকার খেসারত যখন দেশবাসী দিতেই হবে তখন আমাদের সন্মিলিত ভাবেই আশরাফুলের জন্য ও দেশের জন্য দোয়া করা উচিত। তাদর জন্যই তো একজন যোগ্য খেলোয়াড় বঞ্চিত।

কিন্তু এই মুহূর্তে সকল ব্যথা ভুলে গিয়ে আশরাফুলের পক্ষে দাঁড়াই। আমাদের বিশ্বকাপ পর্যন্ত অন্তত বাকি সময়টা আশরাফুলের জন্য দোয়া করা উচিত। ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ। বিশ্বকাপই আমাদের লক্ষ্যবস্তু আশরাফুল নয়।
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×