কোলা ব্যাঙ্গের নাতির বিয়ে হচ্ছে কাজের লিস্টি
এমনি সময় ঝমঝমিয়ে নামলো সাধের বৃষ্টি।
লিস্টি তখন উঠলো চুলায় ভিজলো সবাই মিলে
কেউবা আবার কাটলো সাতার ভুবনডাংগার বিলে।
কেউবা আবার নাক উচিয়ে ডাকলো ঘ্যাংগর ঘ্যাং
কেউবা আবার ঠ্যাঙ্গের উপর উঠালো তার ঠ্যাং।
কেউবা আবার দু হাত তুলে নাচলো ধেই ধেই
আশা তাদের বিয়ের দিনেও বৃষ্টি নামবেই।
বিয়ের দিনে এমনি করে হলে আবার বৃষ্টি
কিসের পুরুত কিসের বিয়ে হবে অনাসৃষ্টি।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




