somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাবিজ্ঞানীর মহাবিপদ

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাত্রে মহামান্য বিজ্ঞানী নিউটন এসে হাজির।
আমি- কি ব্যাপার আপনি এখানে?
নিউটন- আর বলোনা ভাই,লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে! ছি! ছি!
আমি- কেন কি হয়েছে?
নিউ -আরে বেয়াক্কেল হয়েছে আমার মাথা।
আমি - ওকি আপনি ওভাবে কথা বলছেন কেন? এটাতো বিজ্ঞানীদের ভাষা নয়?
নিউ- আরে রাখ তোমার বিজ্ঞানী! আমি জ্বলছি আমার জ্বালায়!
আমি- একটু খুলে বলা যায়না?
নিউ- আরে গাড়োল আমার তিনটা সূত্র আছে জানো ত?
আমি- তা জানবোনা কেন? কতবার পড়েছি।প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।এভরি ইকুয়েশন হ্যাজ
নিউ- আরে রাখ তোমার হ্যাজ।আমি এখন কি করব তাই বল?
আমি- সমস্যাটা কি সেটাইতো বুঝতে পারছিনা?
নিউ- রাস্কেল,তাহলে খুলেই বলি।বিজ্ঞানীদের প্রত্যেকটা সূত্র সর্বকালের জন্য,সর্বস্থানের জন্য সত্য হতে হয়।কিন্তু আমার এটাতো বাংলাদেশের জন্য আর চলছেনা।
আমি- কেন কেন?
নিউ- তোমাকে নিয়েতো আর পারছিনা।বলি খবর টবর রাখ কিছু?
আমি- রাখি বলেইতো মনে হয়।
নিউ- তাহলে এই যে ব্রাহ্মনবাড়িয়ায় যাহা ঘটলো,কিংবা রামুতে যা ঘটলো তাতে তো বিপরীত প্রতিক্রিয়া হলোনা।মালুরা কি কারো ঘর ভাঙ্গতে পারলো কারও? তাহলে আর আমি ঠিক আছি কই?
আমি- তা রামুর ঘটনার পর এবার আবার ঘটলো।মানুষ অত সূত্র নিয়ে ঘামায় নাকি?
নিউ- তুমি তার বুজবে কি? দু একটি ঘটলে সমস্যা ছিলোনা।কিন্তু এখনতো এটা নিয়মিত হবে।তখন!
তখন কি হবে? এইতো সেদিন প্রেতাত্মাদের সম্মেলনে এই নিয়ে আমাকে জেরা করা হলো।সেবার কোনরকমে পার পেয়েছি।কিন্তু এভাবে বারবার যদি আমি ভুল প্রমানিত হই!
আমি- আমি কি করতে পারি?
নিউ- তুমি বই থেকে এই কথাগুলো উঠিয়ে নেবার একটা ব্যবস্থা করতে পারকি?
আমি- না।
নিউ- না।না কেন?
আমি- আমি হলাম ক্ষ্যামতাহীন,টাকাহীন।টাকা থাকলে না হয় একটা কথা হত।আছে নি টাকা?
নিউ- মরলে কি কেউ রয়্যালিটি দেয়,যে টাকা থাকবে।আমি এখন কি করব? একটা পথ বের কর।অত আশা করে তোমার কাছে এলাম কেন?হায় হায় আমার কি হবে? আমি কি জবাব দিব? ভ্যাঁ
অত বড় বিজ্ঞানীর কান্না দেখে আমি একটা কিছু করবার জন্য মনস্থির করলাম।বললাম এদেশের ব্যবস্থা না হয় একটা আমি করব,কিন্তু!
নিউ- আবার কিন্তু কি?
আমি- পাকিস্তানের কি হবে?
নিউ- কি বলছ? সেখানে কি বিজ্ঞান বই পড়ানো হয়?
আমি- বলাতো যায়না।বিজ্ঞানের সব সুখ সুবিধা সবাই ভোগ করে।তাহলে পড়াতে দোষ কি?
নিউ- সেটা না হয় পড়ে ভাবা যাবে।তুমি কি করবে বলোতো?
আমি- আমার খোঁজে এক ছাইবাবা আছে।তাকে বলব আপনার কথা।লোকটা খুব দয়ালু।তিনি বাংলাদেশের বইয়ের ঐ জায়গাগুলো ছাই দিয়ে লেপ্টে দিবেন।তারপর মানুষ একদিন আপনার সূত্র ভুলে যাবে।কি রকম বুদ্ধি হলো?
নিউ- চমৎকার! আমাকে বাঁচালে।যাই এবার ওদিকটা সামলাই।ওখানেও নিশ্চয়ই তোমার মত কোন না কোন বন্ধু পেয়ে যাব।যাই।ধন্যবাদ।
আমি- যাই বলতে নেই।বলুন আসি।
নিউ- আসি তাহলে।
তিনি উধাও হলেন।আমি ভোরবেলা ছাইবাবার খোঁজে বের হলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×