প্রতিটি স্কুলে, কলেজে ছাত্রী নিপীড়ন হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু খুব কমই ঘটনাগুলো প্রকাশ হয়। যখন কোনো একটি ঘটনা প্রকাশ হয়, তখনো পাশে পাওয়া যায়না সবাইকে। এক হয় না কেউই। বিসিআইসি কলেজের ঘটনাটির কথাই যদি ধরি। বিসিআইসির ওই মেয়েটির পক্ষে আন্দোলন করেছিল শুধুই বিসিআইসির শিক্ষার্থীরা। অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিভাভকরা তখন এগিয়ে আসেনি। আজ ভিকারুন্নিসার মেয়েটির জন্য আন্দোলন করছে শুধুই ভিকারুন্নিসার মেয়েরা-অভিভাবকরা। অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিভাবকরা কিন্তু এগিয়ে আসছে না। কাল হয়তো হলি ক্রসে এমন ঘটনা ঘটবে, তখন হলিক্রসিয়ানরা একাই করবে আন্দোলন। আঘাতটা নিজের ওপর পড়ার পরই টনক নড়ে... শুরু হয় 'একলা চলো' নীতি...
অথচ ব্যাপারটা হওয়া উচিৎ কিন্তু অন্যরকম। সেদিন বিসিআইসি কলেজের মেয়েটার জন্য আন্দোলন করতে পারতো ভিকারুন্নিসার শিক্ষার্থী-অভিভাবকরাও। সেটি হলে আজ হয়তো ভিকারুন্নিসার এই মেযেটার এই দশা হতো না। আজ একজন ভিকির জন্য রাস্তায় নামতে পারতো শত-শত হলিক্রসিয়ান আর তাদের অভিভাবকরা। আর সেটা হলে হয়তো কাল কোনো এক হলিক্রসিয়ানের ওপর নির্যাতনের প্রতিবাদে মানব-বন্ধন করতে হবে না তার সহপাঠী আর অভিভাবকদের।
কিন্তু দুঃখজনক হলেও ব্যাপারটা এমনই, নিজের ওপর আঘাতটা না পড়া পর্যন্ত কেউই সোচ্চার হয়না, কেউই পাশে এসে দাঁড়ায় না।
সব শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী যদি আজ ক্লাস বর্জন করে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়ে এই মেয়েটির জন্য, সব অভিভাবকরা যদি সমর্থন দেয় তাদের, কাল হয়তো আর কোনো মেয়ের জন্য, এমনকি আপনার মেয়েটির জন্যও, দুঃখ করতে হবে না আপনাকে।
শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রাণির এটাই হোক শেষ উদাহরণ।
আপনার মেয়েটি বেঁচে গেছে বলে হাঁফ ছাড়বেন না, প্লিজ। সে আরো ভয়াবহ কিছুর শিকার হতে পারে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।