somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করুন আপনিও...

১১ ই জুলাই, ২০১১ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রাণির ঘটনা নতুন কিছু নয়। প্রতিদিন দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই ঘটছে এমন ঘটনা। আপত্তিকর কথা থেকে শুরু করে শারীরিক নির্যাতন-- প্রতিনিয়ত এমন সব হয়রাণির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের। বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাগুলো অপ্রকাশিত থাকে। কখনো কখনো প্রকাশিত হলেও দোষ চাপিয়ে দেয়া হয় ভিকটিমের ওপরই। যে কারণে যৌন নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে আরো বেশি।

সম্প্রতি দেশের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ছাত্রীকে ধর্ষণ করেছে সেই স্কুলেরই এক শিক্ষক। যৌন নিপীড়নকারী হওয়ায় পরিমল জয়ধর নামের এই শিক্ষক রাজউক উত্তরা মডেল কলেজ থেকেও চাকরিচ্যুত হয়েছিলেন। পরিমল ছাড়াও একই শাখার আরো চার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আছে নিপীড়নের। অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, এই পাঁচ শিক্ষকের নিয়োগও অবৈধ। শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষা হুসনে আরা এই অবৈধ নিযোগের সাথে জড়িত এবং ধর্ষণের ঘটনাটিও তিনি ধামাচাপা দিতে চেষ্টা করেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

এমন অবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ মানুষ পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তিসহ কয়েক দফা দাবি পেশ করেছে—

১. ধর্ষক পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার শিক্ষকতার সনদ/লাইসেন্স বাতিল করা।

২. অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের বদলি নয়, স্থায়ীভাবে বরখাস্ত করে আইনের আওতায় আনা।

৩. ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি প্রদান ও অবৈধ নিয়োগ প্রদানে জড়িত থাকায় অধ্যক্ষা হুসনে আরার পদত্যাগ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ। একই সাথে, অবৈধ নিয়োগের সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

৪. নির্যাতনের শিকার মেয়েটির যে সব আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়েছিল, তা খুঁজে বের করে স্থায়ীভাবে নষ্ট করে ফেলা।

৫. নির্যাতনের শিকার মেয়েটিকে পুনরায় স্কুলে ফিরিয়ে নিয়ে তার পড়াশোনার পক্ষে সহায়ক পরিবেশ তৈরি করা, মেয়েটির চিকিৎসার সকল খরচ প্রদান করা এবং মেয়েটিকে পুনরায় সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাকে মানসিক ও সামাজিক সমর্থন প্রদান করা ও অব্যাহত রাখা।

৬. ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য যৌন নিপীড়নবিরোধী নীতিমালা স্থায়ীভাবে বাস্তবায়ন করা।

৭. শিক্ষক পদে নিয়োগের পূর্বে শিক্ষকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তারা শুধু পাঠদান পদ্ধতিই নয়, একই সাথে সৎ, সংযমী ও নীতিবান হওয়ার শিক্ষা লাভ করেন।

৮. প্রতিটি শিক্ষার্থী তার শিক্ষা জীবনের শুরু থেকে প্রতিটি শ্রেণীতে যেন সঠিক নৈতিক শিক্ষা লাভ করে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, পাঠ্যবই, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোপরি শিক্ষা ব্যবস্থায় তা জোরদার করা।

দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করুন আপনিও। সেই সঙ্গে সোচ্চার হোন দাবি আদায়ের জন্য...
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×