somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিসার্চ পেপার পাবলিশ করার জন্য জার্নাল সিলেক্ট করব কিভাবে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। #জার্নাল সিলেকশনের কাজটি ২ ভাবে করা যায়। পেপার লিখে শেষ করার পর অথবা পেপার লিখা শুরু করার পূর্বে। আমারা সাধারনত লিখা শেষ করার পরেই এটা করে থাকি। তবে আমি শেষের দিকে যে কয়টি পেপার করেছি, জার্নাল আগেই সিলেক্ট করে নিয়েছি। এটা করার কিছু সুবিধা আছে। প্রতিটা জার্নালের ‘অথার গাইডলাইন্স’ বলে একটি সেকশন থাকে। পেপার সাবমিট করার পূর্বে গাইডলাইনস ভালো করে পড়ে নেয়ার অনুরোধ করা হয়। সেখানে বলা থাকে এই জার্নালে একটি পেপার পাবলিশ করতে চাইলে সর্বোচ্চ কতগুলি টেবিল এবং ফিগার দেয়া যাবে, টেবিল এবং ফিগার এর মান কেমন হতে হবে, পুরো পেপারটি কত শব্দের মধ্যে শেষ করতে হবে ইত্যাদি ইত্যাদি। প্রথমেই যদি এই বিষয়গুলি জানা থাকে তাহলে লিখতে অনেক সুবিধা হয়।

এবার আসা যাক সঠিক জার্নাল্টি আমরা খুজে বের করব কিভাবে? প্রথমে যেটা করতে হবে, যে বিষয়টির উপর কাজ সেটা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু শব্দ (keywords) নির্বাচন করতে হবে। বর্তমানে প্রতিটি রিসার্চ লাইনের অনলাইন ডাটাবেজ আছে। যেমন ধরুন বায়োলজিকাল সাইন্সের জন্য আছে ‘পাবমেড (Pubmed)’. আপনি আপনার keywords গুলি দিয়ে এই ডাটাবেজগুলিতে সার্চ করলে কাছাকাছি বা সম্পর্কিত অনেকগুলি রিসার্চ পেপার পাবেন। সেই আর্টিকেলগুলিতে গিয়ে আপনি একটু ধারনা নিয়ে নিতে পারেন যে আপনার কাজের মান কিরকম এবং কোন ধরেনের জার্নাল এ ধরনের পেপার এক্সেপ্ট করে এবং তাদের ইমপ্যাক্ট ফ্যাক্টর কত। এ ধরনের কয়েকটি জার্নাল আপনি শুরুতেই লিস্ট করে নিতে পারেন। এধরনের কিছু রিলেটেড পেপার পড়লে আপনার চিন্তাভাবনারও কিছু পরিবর্তন আসতে পারে, হয়ত দেখা যাবে আপনি আপনার পেপারটিকে আরো কয়েকভাবে প্রেজেন্ট করার আইডিয়া পেয়ে গেছেন। খেয়াল করতে হবে জার্নাল্টির পেজ চার্জ কত। অনেক জার্নালেই পেজ চার্জ উল্লেখ থাকে কিন্তু শেষ পর্যন্ত পড়ে শেষ করলে দেখা যায়, ডেভলপিং কান্ট্রি থেকে সাবমিট করলে কোনো টাকা দিতে হয়না। লক্ষ্য রাখতে হবে জার্নাল্টি ভূয়া নাতো!! ভাল করে যাচাই করে নিবেন।

২। #কয়েকটি জার্নাল সিলেক্ট করার পর প্রতিটি জার্নাল এর হোম পেজ এ গিয়ে ‘Scope of the Journal’ ভাল করে পরে নিতে হবে। এই বিষয়টি নিয়ে আমরা খুবি খামখেয়ালি করি। আপনি যেই জার্নালটি পছন্দ করেছেন সেটার নির্দেশনার সাথে আপনার কাজের মিল না থাকলে ৭ দিনের মধ্যে রিজেক্টেড হয়ে যাবে। আমি একটি এডিটরিয়াল ভিডিওতে একজন চীফ এডিটরের সাক্ষাৎকারে দেখেছিলাম, ৫০% পেপার রিজেক্টেড হয়ে যায় শুধুমাত্র মনোযোগ দিয়ে নির্দেশনা না পড়ার কারনে।

৩। ‘Scope of the Journal’ পড়ার পর দেখা যাবে আপনার লিস্টটি ২-৩ টি জার্নালে নেমে এসেছে। এখন আপনি আপনার অন্যান্য অথারদের সাথে এবং সুপারভাইজারের সাথে কথা বলে একটি জার্নাল পছন্দ করে নিতে পারেন। একটি ব্যাপার সবসময় মনে রাখতে হবে, আপনার পেপার এর মান সম্পর্কে পরিষ্কার ধারনা থাকা জরুরী। কেউ যদি ২ ইম্প্যাক্ট এর উপযোগী কোন পেপার ৬ ইম্প্যাক্ট এর কোন জার্নালে সাবমিট করে তাহলে সেটা সময়ের অপচয় ছাড়া কিছুইনা। পেপার রিজেক্ট হয়ে ফেরত আসতেও কমপক্ষে ১ মাসের বেশি সময় লাগে। অতঃপর আবার পুরো পেপারটিকে নতুন একটি জার্নালের জন্য ফরম্যাট করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার।

৪। #ধরে নিলাম আপনার পেপার রেডি, এখন সাবমিট করতে হবে। যেই জার্নাল্টি সিলেক্ট করেছেন, সেটার হোমপেজে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, লগইন করবেন, পেপার সাবমিট করবেন। সকল অথার এর ইমেইল ঠিকানা দিতে হবে, জার্নাল এডিটর শুধুমাত্র কারেস্পনডিং অথার এর সাথেই সমস্ত যোগাযোগ করবে। পেপার সাবমিশনের পুরো ব্যাপারটি অনেকটা পিসিতে সফটওয়্যার ইন্সটল করার মত। একটির পর একটি অপশন আসবে আপনি এগিয়ে যাবেন। ফিগার আপলোডের ক্ষেত্রে প্রতিটি জার্নাল এর নিজস্ব নির্দেশনা থাকে, সেটা মেনেই আপলোড করতে হবে।

৫। #সাবমিশনের একেবারে শেষপর্যায়ে আপনাকে পুরো পেপারটির একটি PDF ফাইল দেয়া হবে। সেটার প্রিন্ট নিয়ে ভাল করে চেক করে দেখতে হবে কোনো বানান ভুল আছে কিনা, এবং জার্নাল নির্দেশনা সঠিকভাবে মানা হয়েছে কিনা। সতর্ক থাকা জরুরী কেননা এটাই আপনার পরিবর্তন করার শেষ সুযোগ। এরপর কোনো পরিবর্তন করতে হলে পেপার withdraw করে তারপর পরিবর্তন করতে হবে।

৬। #সাবমিশন শেষ হয়ে গেলে কারেস্পনডিং অথার এর ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে পেপার এর স্ট্যাটাস চেক করা যাবে। সাধারনত সাবমিশনের পর রিভিউয়ার পর্যন্ত যেতে ৭ দিন সময় লাগে। Peer Reviewed জার্নালে একটি পেপার কমপক্ষে ২ জন রিভিউয়ারের কাছে পাঠানো হয়। যদি ২ জন রিভিউয়ার একমত হয়, তবেই কেবল পেপারটি পাব্লিকেশনের জন্য সিলেক্টেড হয়।

৭। #রিভিউয়ার আপনাকে মেজর বা মাইনর পরিবর্তনের জন্য সাজেস্ট করতে পারে। রিভিউয়ার এর প্রশ্নের উত্তর অত্যন্ত বিনয়ের সাথে দিতে হবে, তা আপনার সাথে তার মতের মিল হোক আর না হোকে। যদি মতের মিল না হয় তাহলে খুবি বিনয়ের সাথে আপনার যুক্তি উপস্থাপন করতে হবে। আপনার কথা সঠিক না, আপনি আমার লিখা বুঝেন নাই, এসব কথা ভুলেও বলা যাবেনা। মনে রাখবেন চীফ এডিটর ফাইনাল ডিসিশন নিবে রিভিউয়ার এর রিমার্কস দেখে। রিভিউয়ার রিপোর্ট রেডি হয়ে গেলে পুনরায় আগের নিয়মে সাবমিট করতে হবে। চেঞ্জগুলিসহ এডিটর পুনরায় পেপারটি রিভিউয়ারদের কাছে পাঠাবে। রিভিউয়াররা সন্তুষ্ট হলে এডিটর কনগ্রাচ্যুলেশন জানিয়ে কারেস্পনডিং অথার কে ইমেইল করবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×