কবিতাঃ এই সব মহৎ মিথ্যাচার
১৪ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতাঃ এই সব মহৎ মিথ্যাচার মার্চ ১৭, ২০১৫
***************
হতে পারে,
কথারা সব রঙের ছোঁয়ায়
মালিন্য কাটিয়ে উঠছে
পদ্ম-রাগে হিমন এসে
মনের খোড়াক বুনছে
কত্থক বুঝি তালের নায়ে
মনিপুরকে ঠিক ডাকছে
এক মুহুর্তে মিলিয়ে যাওয়া
পিছুটান শুধুই হাসছে
হতে পারে,
অপর কোনো দিগন্তালো
অনাদিকালের স্রোতে ভাসছে
মিহি সুরের গানের আখর
শেষের কবিতাটাই আঁকছে
তন্দ্রায়োজনে পথ্যটা তাই
রোজই থাকছে হাজির
পথের ধুলোয় সর্দি-কাশি,
ধীর-ব্যাঙ এলার্জিতে অস্থির
হতে পারে,
নিবিড়তার নিপুন কাঁটা
গলায় বিঁধে খকখক
উগড়ে ফেলার হাতুড়িতে
রাংতা দেওয়া মোড়ক
হাতের রেখায় ভাসিয়ে
দেওয়া জন্মান্তরের খেয়া
ভেসে যায় এদিক ওদিক
শৈশবের আলেয়া
হতে পারে
আরেক সকাল
দরজার ওপাশে স্থানু
কড়া নেড়ে কালের ধ্বনি
অবিকল নতজানু
আমরা কবে হয়ে গেলাম
তুমি-আমিতে আলাদা
অর্ধেক তোমার রইলো পড়ে,
বাকিটা আমার আধা
হতে পারে,
এ-ই শ্রেয়, অত:পর
'বাকিটা সময় এমনিই তো হয়'
নিজের পরিসরে বুনোট নকশায়
ধুসর পরিচয়
ক্ষয়ে যায় জনান্তিকে
' এইসব মহৎ মিথ্যাচার'
কিছু ভুল তোমার ছিলো
কিছুটা নিশ্চয়ই আমার.....
************
পুনশ্চ: 'এই সব মহৎ মিথ্যাচার' নামে কবি ওবায়দুর রহমানের একটি কাব্য গ্রন্থ রয়েছে....।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন