ইদানিং বিজ্ঞাপন গুলো কেমন যেন। দেখতে বা কাহিনী ভালই লাগে। কিন্তু সব মিলিয়ে মূল্যায়ন করতে চাইলে দেখা যায় আসলে অত ভাবার্থ নেই। এখানেই ডট কমের বিজ্ঞাপন আর ডায়লগ ভালই লাগে। এটা কোথায় শেষ করবে তার কোন ঠিক নেই।
বাংলালিংক এর কল ড্রপের বিজ্ঞাপন দেখলে মনে হয় কল ড্রপ একটা সম্পর্ককে নিমিষেই ভেঙ্গে দিতে পারে ভালবাসা যাদের ঠুনকো, একটা কল ড্রপই ভেঙ্গে দিতে পারে, তাদের ওই সম্পর্ক ভেঙ্গে যাওয়াই শ্রেয়।
তবে বাংলালিংকের “বাবুর বাবুটা কেমন হত?” সেটা কিন্তু চোখের জল ঝরিয়েছে অনেকের।
তাদের স্যরি মা বিজ্ঞাপন
তাদের তুমি কেমন মা বিজ্ঞাপনটা ভাল ছিল।
তাদের সব বিজ্ঞাপন।
------------------------------------------------------------
রবি অনেক ফালতু বিজ্ঞাপন দিয়েছিল। ১০ সেকেন্ড পালসের বিজ্ঞাপন তো জঘন্য লেগেছিল। ইদানিং পড়শি কে দিয়ে একটা বিজ্ঞাপন করিয়েছে, সম্ভবত এখানেই ডট কমের মত ধারাবাহিক করবে। কিন্তু এগুলো শুধু দেখতেই ভাল লাগে। আসলে কোন শিক্ষা নেই।
কিন্তু রবির এই( Recent) বিজ্ঞাপনটি দেখলে আপনার লোম দাড়িয়ে যাবে। (যেমন আমার হয়েছিল)
“একা আমরা সবাই , কিন্তু সবাই মিলে কি একা ?”
বিজ্ঞাপনের শেষটায় একটা মেয়ে একি কথা বলে। যেন ছোট গল্প। হইয়াও হইলনা শেষ।
তাদের সব বিজ্ঞাপন।
ফ্রেশ মিল্কের লাভ ইউ মা বিজ্ঞাপনটাও ভাল লেগেছিল আমার।
এবার গুগলের একটা বিজ্ঞাপন দেখুন
গ্রামীনের কথা না বললেই না। তারাও অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিয়েছে। তাদের কথা কাচের বোতলে জমিয়ে রাখা বিজ্ঞাপন টা ভাল।
কল ড্রপের বিজ্ঞাপনটাও ভাল করেছে।
৩জি এর (দাদী)
তাদের মা বিজ্ঞাপনটার কথা আমরা ভুলতে বসেছি।
আর ময়না পাখির বিজ্ঞাপনটা, যেটা দিয়ে দিঘীকে আমরা চিনি।
আপনারা কি গ্রামীনের আগের বিজ্ঞাপন গুলো দেখেছিলেন? সব বিজ্ঞাপন দেখতে এখানে
আরও হাজারো হৃদয় স্পর্শ করা বিজ্ঞাপন আছে। পাশাপাশি আছে কিছু আতেল টাইপের বিজ্ঞাপন। কিছু কিছু বিজ্ঞাপন আছে মজা দেয়ার জন্য। কিন্তু কিছু বিজ্ঞাপন কিন্তু সারাজীবন আপনার হৃদয় ছুয়ে যাবে। সব বিজ্ঞাপনের কথা মনে ও থাকে না। আপনাদের কাছে কোন খোঁজ থাকলে জানান। যোগ করে দিব লেখায়। একটা বিষয় কিন্তু ভাবার মত। বিজ্ঞাপন শুধু মাত্র পণ্য প্রচারের মাধ্যম হিসেবে না রেখে আমরা এর মাধ্যমে সামাজিক সচেতনতা, আমাদের সমস্যা ও এর সমাধানের উপায় তুলে ধরতে পারি।
লক্ষ্য করলে দেখবেন, যে সব বিজ্ঞাপনে শুধু পন্যের বিজ্ঞাপনে সীমাবদ্ধ না রেখে তার মাধ্যমে সচেতনতা, আমাদের সমস্যা ও এর সমাধানের উপায় তুলে ধরা হয়েছে, আমরা কিন্তু সে সকল বিজ্ঞাপন গুলোই বেশি পছন্দ করি।
আমারা অবশ্য আমাদের ইমোশনে লাগে এমন বিজ্ঞাপনও খুব পছন্দ করি।
বিজ্ঞাপন তা যাই হোক, খেয়াল করলে দেখবেন আমাদের বিজ্ঞাপন গুলো অনেক মানসম্মত। সব না। সব হবে ও না। কিন্তু যা হচ্ছে তাই কম কি বলুন?
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



