somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এয়ারটেলের কল সেন্টারে আমার নতুন চাকুরির কিছু অভিজ্ঞতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নভেম্বর মাসে চাকুরীর সার্কুলার দেখে আবেদন করি এবং হ্যান ত্যান সব পরীক্ষা নিয়ে (মোট ৫ টা টেষ্ট। টাইপিং, লিখিত পরীক্ষা, ইংরেজি স্পিকিং ভাইভা, ভয়েস টেষ্ট, এডমিন ভাইভা) নিয়ে সকালে ঘর থেকে বের হওয়া আমাকে সন্ধ্যে ৬ টার পরে জানায় আমি সিলেক্টেড হয়েছি।
পরবর্তীতে ট্রেনিং করে কলে বসে কয়েক দিন বেশ ভালই লাগলো। কোন কষ্ট নেই। পিডিএফ আর এক্সএল দেখে দেখে সুধু বলা কি করতে হবে, কি হবে না।

যে কল গুল বেশী পাই এবং মজা লাগে শুনেঃ

১।
--দেখেন তো আমার কোন সার্ভিস চালু আছে কিনা?
-- স্যার দয়া করে বলবেন আপনার একাউন্ট থেকে টাকা কি কাটা হচ্ছে?
------ এসএমএস এসে টাকা কেটে নিয়ে যায়।
----সমস্যাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটু সময় দিয়ে সহায়তা করবেন, চেক করে দেখছি। (চেক করে) স্যার , আপনি একটি লোন গ্রহন করেছিলেন, তার জন্য টাকা চার্জ করা হয়েছে। বাকি টাকা পরবর্তীতে চার্জ করা হবে।
----সার্ভিসটা বন্ধ কইরা দেন। (কস কি মোমিন, লোন শোধ না কইরা অফ!!!!)


---আমার সেটে ইন্টারনেট সেটিং টা পাঠিয়ে দিন তো?
---পাঠিয়ে দিয়েছি, সেভ করে, রিস্টার্ট করবেন।
---আগের বার করছিলাম, আমার সব এসএমএস কেটে গেছে মিয়া।
-- স্যার কিভাবে রিস্টার্ট করেছিলেন?
--- সেটিং থেকে রিস্টোর সেটিং দিছি। (মাইরালাইছে)


---ভাই আমি কক খেলতে পারছিনা।
--(টাস্কি খাইলাম, সে ব্যাডমিন্টনের কথা বলছে না তো) স্যার আমি দুঃখিত, আমি ঠিক বুঝতে পারিনি আপনার সমস্যাটি।
---আমি কক গেম খেলতে পারছিনা।
---আপনি কি ক্লাস অফ ক্লান গেমটি খেলতে পারছেন না?
--- না কক, অই যে বারি বানায় অইটা।
--- স্যার, এটা কি সিওসি গেম?
---হ ভাই, সিওসি মানে কক গেম।

আরও অনেক আছে।

যে কল গুলো মাঝে মাঝে আসে, সাধারনত রাতেঃ

১-
---(সুকণ্ঠের একটি মেয়ে সার্ভিস নেয়ার পরে) আচ্ছা ভাইয়া, আমি যতবার ফোন দেই, ততবারই নতুন নতুন কেউ ধরে, এমন কোন উপায় নেই যে আমি ফোন দিলে আপনিই ধরবেন?
---আমি আন্তরিকভাবে দুঃখিত ম্যাম, এরকম কোন উপায় নেই।
--- না মানে যদি আপনার পার্সোনাল নাম্বারটা দিতে পারেন, তাহলে কিন্তু সম্ভব।
---আমি আন্তরিকভাবে দুঃখিত ম্যাম, পার্সোনাল তথ্য শেয়ার করা সম্ভব নয়। আমি কি এয়ারটেল রিলেটেড কোন তথ্য দিয়ে সাহায্য করতে পারি??
---আমি এয়ারটেল রিলেটেড সার্ভিসই চাচ্ছি, এয়ারটেলের একজন কর্মকর্তা যে কথা বলছে তার নাম্বারটা চাচ্ছি। (মাইয়াডা চালু আছে)


---আমি ক্লাস ১০ এ পরি। আমি আপনার ছোট আমাকে আপনি বলবেন না। তুমি করে বলবেন। আর ম্যাম না আমাকে হৃদি নামে ডাকবেন প্লিজ।
---আমি আন্তরিকভাবে দুঃখিত ম্যাম, আপনি আমাদের সম্মানিত গ্রাহক। তুমি করে বলা সম্ভব নয়।
---আপনার প্লিজ লাগে একবার নাম ধরে তুমি বলে ডাকেন, (খিক খিক করে হেসে হেসে বলল)
---আমি আন্তরিকভাবে দুঃখিত ম্যাম এটা সম্ভব নয়। এয়ারটেল সংক্রান্ত কোন তথ্য দিয়ে সাহায্য করতে পারি?
--- আপনি কি বিয়ে করেছেন?? না করলে ফোন কইরেন, আমি ভিএনএস এ পরি। (একবার কইতে চাইছিলাম বিয়া করি নাই, আজিম্পুর এর ভিএনএস এর পাশে আমি থাকি)


তাছারা মাঝে মাঝে গালি শুনতে হয়, ২৩,১৫,১৬,১৭,২৭,৩৭,৪৩,৪৯,৬১,৭১,৮৯,৯৮,১১৫,১৯৯ টাকা রিচারজ করছি টাকা আসে নাই, এ জাতীয় ঘটনা প্রতি দিন পাই।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×