এই বেঁচে থাকা চলন্ত নয়
এই বেঁচে থাকার নাম, থমকে যাওয়া
এই নিঃশ্বাস দীর্ঘতরো হয়ে
কেবলি দীর্ঘনিঃশ্বাস হয়ে রয়।
এই বেঁচে থাকার নাম জলন্ত চিতা
মিথ্যা হাসি ঠোটে ঝুলে রাখা
দীর্ঘ রাত জ্যোৎস্নায় পুড়া
নিকোটিনের ধোঁয়ায় জ্বালা,
এই বেঁচে থাকার আর কোন নাম নেই
এই বেঁচে থাকা শুধুই
ভালো আছি মিথ্যা করে বলা।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



