somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ-Raya and the Last Dragon

১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কল্পনা করেন একটা পৃথিবী। যেখানে ধর্ম নাই, বর্ণ নাই, জাতি নাই, প্রভেদ নাই, বিভেদ নাই আছে শুধু বিশ্বাস। বিশ্বাসের জোরে প্রেম, ভালবাসা, হাসি, আনন্দ, খুশি। সেখানে সবাই সুখী। কোন দুঃখ নাই, কষ্ট নাই, স্বর্গের মত। প্রকৃতিও তার সমস্ত কিছু উজাড় করে দিয়েছে। প্রথমেই ভাঙলো বিশ্বাস। খন্ডিত হল সীমারেখা। আত্মকেন্দ্রিক হয়ে গেল পৃথিবী। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে উঠে পরে লাগলো সবাই। উন্নত হল সভ্যতা। গড়ে উঠলো মিল-কারখানা। হাজির হল মনস্টার গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবী যত ভাগ হতে লাগলো প্রকৃতি তত কমজোর হয়ে গেল। শক্তিশালী হতে লাগল গ্লোবাল ওয়ার্মিং। শুরু হল মানুষে মানুষে প্রভেদ, বিভেদ। এল ধর্ম, বর্ন, জাতি গত বিভাজন। চলে গেল প্রেম, ভালোবাসা, মায়া-মমতা, হাসি, আনন্দ, খুশি। অবিস্বাসে বাড়তে লাগলো হিংসা, দুঃখ, কষ্ট। নরক হয়ে গেল দুনিয়া।
মনে করেন ৫০০ বছর পর পৃথিবীতে কোন মানুষ নেই, জন নেই, পশু নেই , পাখি নেই, কোন প্রাণী নেই। ভাগার হয়ে আছে বসুন্ধরা।
ধরেন ৫০০ বছর পর আমাদের ভবিষৎ প্রজন্ম থাকে চাঁদে, বুধে কিংবা মঙ্গল গ্রহে। তারা পৃথিবীর দিকে তাকিয়ে হাসে, হাসে আর বলে- আমাদের আদি মানুষ গুলো কত বোকা ছিল। তারা যদি পৃথিবী ভাগ না করত, টুকরো টুকরো না করত, নিজেদের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে এমন বিভাজন না করত, যদি মানুষে মানুষে বিশ্বাস টা টিকে থাকত তাহলে প্রকৃতি কখোনো এত দুর্বল হয়ে পড়ত না, পৃথিবীটা এমন ভাগাড় হত না।
Raya and the Last Dragon এ আমি এই গল্পটাই দেখি। কুমুন্দ্রা একটা কল্পিত পৃথিবী। প্রকৃতি সেই জ্যাম আর মনস্টার গ্লোবাল ওয়ার্মিং।
যদি মুভির মত আমরা আমাদের বিশ্বাস ফিরে আনতে পারি তাহলে হয়তো আমরাও ফিরে পাব আমাদের সেই বসুন্ধরা। অবিস্বাসে কি মিলবে, শূন্যতা ছাড়া। বিশ্বাস করলে হয়তো ঠকবো, যেমনটা শরৎচন্দ্র বলে গেছেন-"এদের দান কর্‌লে এরা বোকা মনে করে; ভাল কর্‌লে গরজ ঠাওরায়। ক্ষমা করাও মহাপাপ; ভাবে—ভয়ে পেছিয়ে গেল!” কিন্তু দিন শেষে একটা সান্তনা থাকবে বিশ্বাস করেছিলাম তাই ঠকেছি। অবিস্বাসে হয়তো সাময়িক ভাবে ঠকতেছি না তবে ঠকে যাচ্ছি চিরতরে। কি রেখে যাচ্ছি আমাদের ভবিষৎ প্রজন্মের জন্য, ভাগাড় ছাড়া?
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:২৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×