জোছনা ভেজা রাত
বুকে অচেনা কারো হাত
আমায় জড়িয়ে আছে কে?
দক্ষিণা খোলা হাওয়া
চুলে লেগেছে দোলা
আমি গুজিয়ে দিয়েছি
নাক বুকের উত্তাপে।
আমি খুঁজছি কাকে রাত নিশীথে
কে ডাকছে আমাকে?
আমায় গায়ে কার গায়ের গন্ধ লেগে আছে?
ভেজা জানালার শার্শী বেয়ে
কে নামছে রাত দুপুরে?
আমি উষ্ণ চুম্বন খুঁজছি
কোন শীতল ঠোঠে?
আমার শরীর ভাঙ্গছে
তুমুল জ্বরে কাঁপছে
কার অধর স্পর্শে?
বুকের নরম জুড়ে
কে শেষ রাতের চিহ্ন রেখে গেছে?
আমি খুঁজছি কাকে রাত নিশীথে
কে ডাকছে আমাকে?
আমায় গায়ে কার গায়ের গন্ধ লেগে আছে?
অন্ধকার কাটছে বুকের ভেতর
তীব্র প্রেম ফাটছে,
এই মায়াবী চন্দ্র রাতে
আমি পড়ছি তুমুল ঘোরে।
আমি খুঁজছি কাকে রাত নিশীথে
কে ডাকছে আমাকে?
আমায় গায়ে কার গায়ের গন্ধ লেগে আছে?(২)
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২১ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




