কদর
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যর্থ কবি ফেলে
খুব তো ঠায় নিয়েছিলে ব্যস্ত সংসারে,
এখন বুঝি কবিতাতেই সঙ্গ খোঁজো!
ভিড়ের ভেতর একলা হলে।
ছায়ার পথে দূরে সরে
যে গারদটাকে অলংকার বানালে,
এখন বুঝি সেই অহংকারেই দম বন্ধ লাগে
একলা প্রহর কাঁটায় বিঁধে।
খোঁপার সাজ পদ্য ফেলে
চোখের কাজল শব্দ মুছে,
অঙ্গ থেকে ছন্দ ঝেড়ে
কথা না রাখার খেয়ালে;
হঠাৎ তুমি পিছিয়ে গেলে
চলতি পথে থমকে গেলে,
হাতের উষ্ণ বাঁধন ছিঁড়ে
ছায়ার শীতল স্বর্গ নিলে;
এখন বুঝি স্বর্গ জুড়েই পুড়ছো ভীষণ
বুকের মাঝে ফাগুন জ্বেলে।
সুখের শত পরশ ফেলে
এখন বুঝি কাব্যখানিই আপন লাগে,
ছায়ার সঙ্গ এমন নিঃস্ব হলে
বাক্যগুলো প্রলেপ লাগায়?
একলা থাকার প্রহর জুড়ে।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২২ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪
ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬

ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ?
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ।
সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ
রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,...
...বাকিটুকু পড়ুন
গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ...
...বাকিটুকু পড়ুন