somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা আর কোন কথাই বলবো না

২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লার কু বদলে মোস্তাকের জন্ম পরিচয় মুছে ফেলতে কত টাকা খরচ হবে? এতে কি ইতিহাস কলঙ্ক মুক্ত হবে? যেমন করে ঘাতক জিয়া বদলে হয়ে গেছে শাহজালাল বিমানবন্দর। ভবিষ্যতের ইতিহাসে আর কোন কলঙ্ক থাকবে না, কালিমা থাকবে না?

তবে যে- ক্ষুধার জ্বালা সইতে না পেরে ফাসির দরিতে ঝুলে পড়ল দৌলতপুরের বৃদ্ধ। কোন ইতিহাসে লেখা থাকবে? একদিন আমরাও ঝুলে পড়ব, ঝুলে পড়ব উন্নয়নের ফ্যাসিবাদী দড়িতে। ঝুলে পড়ব পদ্মা সেতু থেকে, স্যাটেলাইট থেকে। চাঁদের জমি বিক্রি হয়ে যাচ্ছে, হরণ হয়ে যাচ্ছে আমাদের প্লেটের ঝলসানো রুটি। তবু আমারা কিছুই বলবোনা, আমরা আর কোন দিন কথাই বলবো না। এভাবে চুপ থাকতে থাকতে চারপাশে ছেয়ে যাবে নিস্তব্দতা। নিরবতা চিখ চিখ করে বলবে কেউ নেই, কোথাও কেউ নেই। ক্ষমতা চেপে ধরবে টুটি, মুন্ডুপাত করবে মৌলবাদের ছুরি, পরিচিত গলির মোড়ে ভেসে যাবে রক্তনালী, গলিত লাশে ঢেকে যাবে শহর, নগর, বন্দর। মাথার উপড় থেকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলবে চিল, শকুন। হিংস্র নখের দাগ বসে যাবে বুকে, পিঠে। তখন ধ্বনিত হবে- কেউ নেই, কেউ নেই পাশে দাড়ানোর। এভাবে চুপ থাকতে থাকতে একদিন বধির হয়ে যাব। বেসমরিক নগরিতে শুরু হবে সামরিক কার্ফু। বন্দি হয়ে যাবে উদ্দেলিত হাত, বাহু। ওষ্ঠ থেকে খসে পড়বে চুমু, জিহ্বা থেকে শব্দ, বুক থেকে ভালোবাসা, হৃদয় থেকে প্রেম।

সেদিন আহত পাখির মত কাতরাতে কাতরাতে, আপনারি তীব্র আর্তনাদে শুনতে পাবেন। কেউ নেই, কেউ কোথাও নেই।

পুড়ে যাচ্ছে অনাহারী পেট, অনাকাঙ্ক্ষিত জরায়ু, অযাচিত বুক। ফসলের ভারে নুয়ে পড়ছে মাঠ, ঋনের বোঝায় কৃষক; কর্পোরেটে বিক্রি হয়ে যাচ্ছে মগজ। বাজার ঝুলে আছে আট্রহাসির বিঙ্গাপনে, তার নিচে মাথা নুয়ে শূন্য হাতে ঘরে ফিরছে মধ্যবিত্ত। তবুও আমরা কিছুই বলবো না, আমরা আর কোন দিন কথাই বলব না। লাশের মঞ্চে রঙ্গনৃত্য করছে ক্ষমতা, আমারা তবুও কিছু বলবনা। এভাবে চুপ থাকতে থাকতে একদিন পুড়ে যাবে রাষ্ট্র, দেবালয়। বিস্তৃণ শ্মশানে দাঁড়িয়ে দেখব- কেউ নেই, কেউ কোথাও নেই। আমরা তবুও কিছু বলবোনা, আমরা কোন দিন কথাই বলবোনা।

৫২ এর ভাষায় পেরেক ঠুকে ক্রুশবিদ্ধে চড়িয়ে দেব, তবুও কিছুই বলবোনা, আমরা আর কোন দিন কথাই বলবোনা।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×