somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বার্থের ঠুলি

০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসা মোরে করেছে পর, দ্বারে দ্বারে খেয়েছি ঠোকর
তবুও ঠায় হয়নি বাধিবার একখানি ছোট্ট কুড়েঘর; কোন হিয়ার পরে।
কোথাও বাস হয়নি আমার, না কোন ঘরে আর না কোরো বুকে।
ভিক্ষেরির মত চষে বেড়িয়েছি শহর, মানুষ চিনেছি
মানুষের হতে গিয়ে জেনেছি মানুষ কতটা স্বার্থপর।

বিষে ভরা দংশন দাঁতেল দন্তে, তিক্ত সাপদ জ্বালা লোহিত রক্তে
ভালোবাসা ফেলিয়া লড়িছে মানুষ, ক্ষুদ্ধ ক্রোধ পেশী বহুল বাহুতে।
যত পাপী-তাপী লোভি স্বার্থের তরে, মানুষ মারিছে মানুষ কদাচরে।
রাজার আসনে সিংহ মুকুট, ক্ষমতার দাপট আহারে
পুড়িছে ঘর, পেটের উদর তবুও মানুষ পারিছে না মানুষ চিনিতে।

ভুলাইয়া তোমোরে করিবে খেলা, বাহুডোরে বেধে হানিবে হেলা
স্বার্থের কারণে টানিয়া আনিয়া চুমিবে ও মুখ ভরিয়া
স্বার্থ ফুরাইলে ছুড়িয়া মারিবে শক্ত মাটির ঢেলা।
আমি বেওকুফ ফাসিয়াছি এ কোন মরণ নেশাতে!
ভাবিয়া প্রেম করিয়াছি আলিঙ্গন সর্বনাষা দাহনে।

বহ্নি শিখা দাউ দাউ জ্বলে বিবেকেরে পুড়িতে
হিংসার পরবশে রোষে ওঠে মানুষ স্বার্থে আঘাত লাগিলে।
আজ যে নিকটে বসাইয়া করিতেছে তোষণ
আপন স্বার্থ সিদ্ধ করিতে করিতেছে ভজন,
কাল সে তোমারে ফিরাইয়া রুদ্ধ করিবে দ্বার
ভালোবাসিয়া যারে করিয়াছ আপন
স্বার্থ শেষে সেই করিবে তিরস্কার ।
ছলা-কলায় মত্তে করিতেছে যে প্রেম নিবেদন
সেতো প্রেম নয়, জেনো স্বর্থের বীজ করিতেছে বপণ।
ছিলো যত তাপ-শোক শাকাহারী মায়ার বাধন
ছিড়িয়াছে সব, ভাঙ্গিয়াছে সকল, স্বার্থের কোন্দল।

আজিকে যখন দেখিতেছি রেষারেষি তিব্র রোষের অনলে
ভাঙিয়া পড়ে বুকের পাজর আপন খুনের বজ্রাহতে।
কোথা হতে ভাসিয়া আসিয়া আজ প্রশ্ন জাগে মনে
করিয়াছি কি পাপ ভালোবাসিয়া তোমারে পূজিতে?
তুলিয়াছে যে ওষ্ঠ অধর চুম্বনে কামনার কল
ওষ্ঠ নয় ওষ্ঠ নয় ও যে বিষাক্ত স্বার্থ সাপের ছল।
তোমার শরীরে ঢালিয়া বিষ হাসিয়া হইবে খুন
তিক্ত বিষের জ্বালায় তুমি মরিবে যখন।
দূর হতে তারা সব করিবে আমোদ
আপন ভাবিয়া যাদের করিয়াছো প্রমোদ।
পিতা মাতা ভাই কেহ কারো নয়, স্বার্থের টানে সকলেরি দায়।
প্রেয়সি বলিয়া যারে করিলে অর্ঘ্য দান
সেই হানিবে ফলার আঘাত, করিবে প্রত্যাখ্যান।

মানুষ ভজনে মানুষ পূজিতে যে প্রেম দিতে পারে ত্রান
সেইখানেও স্বার্থ তুলিয়াছে তার তিক্ত ফণার বাণ।
স্বার্থের কারণে স্বার্থ সিদ্ধে মানুষ লুটিতেছে মানুষের জান-মাল
মানুষ হইয়াছে আজিকার দিনে মানুষেরি কাল।

স্বার্থ ছাড়িয়া দেখিবে যখন আপন বসন পানে
শীর্ণ মলিন হৃদয় তোমার করিতেছে আকুপাত হাহুতাসে
মানুষের মাঝে বিলাইয়া দাও নিজেরে মানুষ হইবার কারণে
স্বার্থের ঠুলি পরিয়া চোখে আর কতদিন অন্ধ সাজিবে?
মানুষেরে বাসিয়া ভালো, আপন স্বার্থ ত্যাগ করিবে যখন
মানুষ হইবে তখন মানুষের মাঝে বিরাজ করিবে যখন।

তোমারি মাঝে রহিয়াছে স্বর্গ-নরক তুমিই করিতে পারো পরিত্রান
মিছে কেন স্বার্থের খর্গের নিচে দিয়াছো আপনারে বলিদান।
স্বার্থেরটানে কী পেলে ধরণীতে, ঘৃণা ছাড়া কী রহিয়াছে সম্বল?
রাগ ক্ষোভ ক্রোধে মারিতে গিয়াছো যারে, সে তো তোমারি ভাই
বৃথা কেন চালায়াছো ছুরি আপন ভাইয়ের বক্ষে।

রক্তে নেশায় উম্মাদ হইয়া গাহিতেছো স্বার্থের জয়গান
জগৎ ধ্বনিতে রব উঠেছে কেবল স্বার্থেরটান,
স্বার্থের মহর লাগায়াছো বসুধা বক্ষের দিলে
নতুবা দেখিতে বিশ্ব জয় হয় কেবল ভালোবাসা -বাসিতে।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×