somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবোল-তাবোল

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। কেউ এসেছে দেখতে আমায়
কেউ বলছে- কীভাবে হলো?
কারো ঠোঁটে আফসোস ছিলো
কারো হাসি অট্র।
কেউ বলছে ক্ষেপাটে আমায়
কেউ বলছে- লোকটা ছিলো ভালো।

শরীর জুড়ে কতই দাগ আমার
আর দেরী করো না
সাদা কাফনটাতে ঢাকো।

২। আমার যাবার বেলা কেঁদো না
ঠোটে হাসি রেখো,

যা সবচেয়ে প্রিয় আমার
তাই দিয়েই বিদায় দিও।

৩। কারো মৃত্যতে তামাশা করতে নেই
মৃত মানুষটা আপনিও হতে পারেন!

৪। ঈশ্বর যদি জনতার কাঠ গড়ায় দাঁড়ায়
ঈশ্বর ও দোযকে যাবেন।

৫। একদিন কেউ থাকবে না
আমিও থাকবো না
তুমিও থাকবে না।
তোমাকে না পাওয়ার আর্তনাদ থাকবে না,
হাহাকার থাকবে না।

কিন্তু সহস্র বুকে আফসোস থেকে যাবে
এমন প্রেমিক না পাওয়ার জন্যে।

৬। তোমার জন্য আফসোস হয়
কী অবলীলায় না হারালে!
কী সোহাগেই যে রাখতাম
ভাবলে- নিজেরি হিংসা হয়।

তোমার জন্য হিংসা হয়
এমন প্রেম বৃথাই পেলে।

৭। তোমাকে দেখেও যে প্রেমে পড়েনি
সে নিশ্চিত ঈশ্বর হয়ে গেছে,
যে অস্বীকার করেছে
সে কাফের হয়ে গেছে।

মানুষ আমি, আমার কি আর এত সাধ্য আছে।

৮। কপালের টিপ, কপলের তিল
অলীক সুন্দর্য!
আমি ফিরে না তাকালেই
ব্যার্থ ওসব গয়না গুলো।

৯। প্রেম প্রলাপের বিষ বাক্য আমি জানি না
জানি না কোন বিষে নারী কাতর হয়।
আমার আছে নিরেট সত্য
সরাসরি ঠোঁটের দাবী।

ওসব শব্দ মুঞ্জরী দিয়ে বাক্য ঢাকতে জানি না আমি।

১০। হীন শব্দদের কে হীন করে রেখেছি আমরা
শব্দরা কি জানে, কী তাদের মাহাত্ম্য?

কত প্রেম কে করেছে অমর
কত ঘৃণা কে উগলিয়ে বিষ।

১১। কথার নদীতে ডুবলো কত বিষাক্ত প্রাণ
তোমারা তবুও লড়াই করো, রক্ত স্রোতে ভাসাও বাণ।

মুখের কথা সইতে না পেরেই, মানুষ অস্ত্র ব্যবহার করে।

১২। সেই কোন বেলা আধপেট ভাত খাছনু,
তারপর আর চোখে দেখনু না৷
ব্যাটা- শুয়েরের পাল খেয়ে নিচ্ছে সব।
একটু সবুর কর বাপ
ঘুম আসলে আর কান্দিবুনি না।

১৩। বাজার চাঙ্গা,
সব কিছুর দাম বাড়তি।
মাসের শেষে কুলায় না,
আমি কোন সাহসে হাত বাড়াবো তোমার দিকে?

ঠাকুর পূজোয় এখন টান পড়ছে
এর উপর তোমার অভাব
এমন দৈন্য কাটাবো কেমন করে?

১৪। আমিও প্রতিবাদ করতে পারতাম
পারতাম চিৎকার করে উঠতে।
বিদ্রোহী হতে পারতাম
পারতাম ব্যাড়িকেড ভাঙ্গতে।
লন্ডভন্ড করে দিতে পারতাম সব
পারতাম তালগোল পাকিয়ে দিতে।

কিন্তু জেহাদ করবো কার বিরুদ্ধে
নিজ দেহে-ই যখন স্বৈরাচারী বসত করে।

১৫। দেবীর এতই রুপ
কামিনী, বাঘিনী, সর্বনাশি
শক্ত পাথর যেন।

বেশ্যারও রুপ আছে
সে রুপ বেচতেই ব্যাস্ত।

১৬। মন-ই তো ভেঙ্গেছো, এ আর এমনকি।
আমার অনেক ভাগ্যি, তোমার খেলার সঙ্গী হতে পেরেছি।

১৭। তোমার কাছে অনেক ঋণী
ঋণের বোঝায় পড়ছি ঝুকে।

এইবার নিজেকে আমার করে দিয়ে
দেনদার হয়ে যাও তুমি।
আমার কেবলি দুষ্ট স্বভাব
ঋণ খেলাপি আমি।

১৮। : একি হাল করে রেখেছো?
: কেন, সুন্দর লাগছে না?
: এদিকে আসো, খুব সুন্দর লাগছে।
: তোমার কি কিছুতেই আমাকে বিচ্ছিরি লাগে না?
: লাগে তো।
: কখন লাগে?
: যখন তুমি আমার থেকে
মুখ ফিরিয়ে রাখো,
যখন তোমার অভিমান হয়
রাগ করে দূরে যাও সরে,
তখন খুব বিচ্ছিরি লাগে
যখন পাই না তোমায় বুকের কাছে।

১৯। তোমার প্রত্যাখ্যানে যে কবিতার সৃষ্টি হল
সেই কবিতাও তোমাকে ফেরাতে পারলো কই।
তুমি চলে যাবে-
মেঘ থেকে যাবে
চাঁদ থেকে যাবে
সূর্য থেকে যাবে
হরদম জ্যামও থেকে যাবে
থেকে যাবে লোকসমাগমের ভীর,

আমি থাকবো নি:সঙ্গে
তুমি থাকবে কই?

২০। কথায় কথা বাড়ে, নিরবতা কাঁপন তুলে।

তোমার সামনে গেলেই আমি নিরব
বুঝতে পারো, আমার ভেতরে কী ঝড় বহে?

(রি-পোষ্ট)
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×