somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকেশ্বরী মন্দিরে সামাজিক অনুষ্ঠান বন্ধ, আতঙ্ক বাড়ছে...

১৭ ই জুন, ২০১৬ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দু পুরোহিত এবং সেবক হত্যার পর এবার ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুভেশানন্দ মহারাজকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ বলা বাহুল্য, এ সব হত্যা এবং হুমকির ঘটনায় আতঙ্কে আছেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা৷ নিরপত্তার কারণে ঢাকেশ্বরী মন্দিরে দু'মাস ধরে বন্ধ আছে সব রকম সামাজিক অনুষ্ঠান৷ পুরোহিত, হিন্দু সম্প্রদায়ের নেতা এবং সাধারণ অনুসারীদের কথায়, তাঁরা এখনো ধর্ম পালনে কোনো বাধার মুখে না পড়লেও দিন দিন আতঙ্ক বাড়ছে৷ বুধবার তথকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর নামে পাঠানো চিঠিতে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষকে বলা হয়, ‘‘বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র৷ এখানে ধর্মপ্রচার করতে পারবি না৷ ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে৷'' এ বিষয়ে স্বামী ধ্রুভেশানন্দ মহারাজ ডয়চে ভেলেকে বলেন, ‘‘হুমকির পর আমাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ যাঁরা মিশনে আসেন তাঁদের তল্লাশি করা হয়৷ আমরা আতঙ্কে থাকলেও আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ঠিকমত করছি৷ তাতে কোনো সমস্যা হচ্ছে না৷'' তিনি জানান, ‘‘এর আগেও বালিয়াটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষকে হত্যার হুমকি দেয়া হয়েছিল৷ সারাদেশে রামকৃষ্ণ মিশনের ১৪টি শাখা আছে৷ এছাড়া ব্যক্তিগত উদ্যোগে আছে আরো ১০০টি আশ্রম৷ আমরা সবাইকে সাবধানে, সতর্কতার সঙ্গে চলাফেরা এবং দৈনন্দিন কাজ করতে বলেছি৷ যেখানে প্রয়োজন হবে সেখানে পুলিশের সহযোগিতা নেয়ারও পরামর্শ দিয়েছি৷'' মিশন অধ্যক্ষ বলেন, ‘‘সারাবিশ্বেই এখন উগ্রবাদী-সন্ত্রাসী তৎপরতা বাড়ছে৷ বাংলাদেশও তার বাইরে নয়৷'' এদিকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলির সদস্য কাজল দেবনাথ ডয়চে ভেলেকে জানান, ‘‘সারাদেশে ২৪ হাজারের মতো মন্দির আছে৷ ঢাকাসহ বড় বড় কিছু মন্দিরে পুলিশের নিরপত্তা আছে৷ তবে সব মন্দিরে পুলিশ দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা দেয় সম্ভব নয়৷ এরজন্য প্রয়োজন সামাজিক উদ্যোগ এবং সচেতনতা৷'' তিনি বলেন, ‘‘এটা সত্য যে পুরোহিত ও সেবক হত্যা, মন্দিরে হামলাসহ নানা ঘটনায় হিন্দুসহ সংখ্যালঘুরা আতঙ্কে আছেন৷ কিন্তু পূজা অর্চনায় কোনো বাধা নেই এবং সমস্যাও হচ্ছে না৷'' ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা হলেও সামাজিক অনুষ্ঠান বন্ধ আছে গত দু'মাস ধরে৷ পুরিস্থিতি বিবেচনায় পুলিশ চিঠি দিয়ে সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে অনুরোধ করেছে৷ আমরাও তাই বন্ধ রেখেছি৷'' সামাজিক অনুষ্ঠানের ব্যাখ্যায় তিনি বলেন, ‘‘পূজা-অর্চনা ছাড়াও ঢাকেশ্বরী মন্দিরে বিয়ে, শ্রাদ্ধসহ নানা সামাজিক অনুষ্ঠান হয়৷ এখানে কমিউনিটি সেন্টার আছে৷ আপাতত এ সব অনুষ্ঠান বন্ধ আছে৷'' ওদিকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আতঙ্ক আছে৷ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তিনটি মন্দিরের সেবক তপন ভৌমিক ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা এখনো কোনো হুমকি পাইনি৷ আমাদের পূজা বা ধর্মীয় অনুষ্ঠান পালনেও কোনো সমস্যা হচ্ছে না৷ তবে চারদিকে যা শুনি তাতে ভয় পাই৷'' তবে হিন্দু সম্প্রদায়ের এই নেতা ও পুরোহিত এবং সেবকরা বলেন, ‘‘বাংলাদেশে এখনো ধর্মীয় সম্প্রীতি অটুট আছে৷ সব ধর্মের অনুসারীরা মিলে মিশেই আছেন৷ রাষ্ট্র এবং সরকার সহযোগিতা দিচ্ছে৷''

See more at: Click This Link

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ রাত ১:১৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×