somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ম্যাগি নুডলসে সীসা!

১৭ ই জুন, ২০১৫ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,

ভারতের বাজারে ম্যাগি নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশে মনভোলানো বিজ্ঞাপন, তিন প্যাকেটের দামে চার প্যাকেট ম্যাগি, আর স্কুলে শিশুদের ফ্রি ম্যাগি খাওয়ানোর নানা উদ্যোগ নিয়ে তারা পণ্যটির বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে এত কিছু করেও শেষ রক্ষা হচ্ছে না। নেসলে-বাংলাদেশ তাদের এই পণ্য বিক্রি করতে পারছে না বাংলাদেশের বাজ‍ারে। অনেকের মনেই আশঙ্ক‍া বাংলাদেশের ম্যাগিতেও সীসা রয়েছে।
দেশে ম্যাগি বিক্রির জন্য সংবাদপত্র আর টেলিভিশনে বিজ্ঞাপনের বহর থাকলেও বিশেষ করে মা ও শিশুদের মনে ম্যাগি বিরোধী মনোভাব সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন দেশে ম্যাগির বিষয়ে সুস্পষ্ট কোনও তথ্য না জানলেও ভারতের ম্যাগিতে পাওয়া সীসার খবর তারা মিডিয়ার কল্যাণে জানতে পারছেন। আর সে কারণেই পরিবারের খাদ্য তালিকা থেকে বাদ পড়ছে ম্যাগি।
বাংলাদেশ থেকে ভারতের যেসব চ্যানেল দেখা যায় সেগুলোতেও তারা ম্যাগির বিষয়ে খবরাখবর দেখছেন বলে জানালেন সচেতন ক্রেতারা।
বিএসটিআই ও নেসলে বাংলাদেশের কথায় কান না দিয়ে ক্রেতারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ম্যাগি নয় খাদ্য তালিকায়।
ক্রেতাদের উদ্বেগ বিএসটিআই তার যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। আর নেসলে-বাংলাদেশ বেনিয়া মনোভাব বজায় রেখে একরোখা ভূমিকায় রয়েছে। তারা বলার চেষ্টা করছে বাংলাদেশের ম্যাগিতে সীসা নেই। কিন্তু এর পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য ও পরীক্ষা-নিরীক্ষা ভিত্তিক প্রতিবেদন হাজির করতে পারছে না।
এদিকে বাজারগুলো ঘুরে দেখা যাচ্ছে ম্যাগির ক্রয় অনেক‍াংশেই কমেছে। সুপারশপ থেকে গলির দোকান সর্বত্রই একই চেহারা।
তবে স্রেফ ম্যাগি কেনা বন্ধ রাখাই নয়, সচেতন ক্রেতারা মনে করেন বাংলাদেশেও যত দ্রুত সম্ভব ম্যাগি নুডলস নিষিদ্ধ করা উচিত। একই সঙ্গে ভারতের পদাঙ্ক অনুসরণ করে বাজার থেকে সকল ম্যাগি তুলে নিয়ে ধ্বংস করারও দাবি জানিযেছেন তারা।
ভারতে মাত্রাতিরিক্ত সীসা ধরা পড়ার অভিযোগে পণ্যটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির কেন্দ্রীয় খাদ্যসুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থার (এফএসএসএআই)। নির্দেশনায় সংস্থাটি বলে, ম্যাগির নয়টি অনুমোদিত ইনস্ট্যান্ট নুডলসের সবকয়টি পরীক্ষায় বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। তাই এসব নুডুলস বাজার থেকে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে নতুন করে উত্‍পাদন, আমদানি, বণ্টন এবং বিক্রিও বন্ধ রাখতে হবে।
এখানে উল্লেখ্য ভারতের নুডলসে যে সীসা ধরা পড়েছে তা মিলেছে এতে ব্যবহৃত সোডিয়ামের ভেতরে। বাংলাদেশের ম্যাগিতেও এই উপদানটি ব্যবহৃত হয়। আর তা ব্যবহারের মাত্রা ভারতের চেয়েও বেশি।
ম্যাগির ব্যাপারে প্রয়োজনে বিশেষজ্ঞ কমিটি গঠন করার প্রত্যাশা ব্যক্ত করে সচেতন মহল।


এটা আমার প্রথম পোষ্ট সবাই আমার জন্য দোয়া করবেন।

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৫ রাত ১০:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×