somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে রহস্যময় গ্রামের সবাই শুধু ঘুমায়

২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজাখস্তানে রয়েছে অদ্ভুত রহস্যময় একটি গ্রাম। রাজধানী ‍আস্তানা থেকে ২০০ মাইল দূরে কালাচি গ্রামের অদ্ভুত বৈশিষ্ট্য হলো, কোনো ধরনের মাদক ছাড়াই গ্রামবাসী ব্ল্যাক আউট হয়ে দিনভর ঘুমান। আর যখন তাদের ঘুম ভাঙে তখন এসবের কিছু মনে করতে পারেন না তারা।

বিশেষজ্ঞদের মতে, এ রোগের নাম ‘স্লিপিং সিকনেস’। তবে কি কারণে এত বড় পরিসরে এ রোগ হতে পারে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন বিজ্ঞানীরা এবং দেশটির সরকার।

প্রাথমিকভাবে একদল গবেষক ধারণা করা করছেন, অতি মাত্রায় রেডিয়েশনের কারণে এমনটা হয়ে থাকতে পারে। তবে অন্য একদল দাবি করছেন, এর কারণ হতে পারে কার্বন মোনোঅক্সাইড, রেডন বা ধাতব লবণ (হেভি মেটাল সল্ট)। যা নির্দিষ্ট পরিমাণের বেশি হলে মানুষের জন্য ধ্বংসাত্মক হতে পারে।

গ্রামবাসীদের অনেকেই বিশ্বাস করেন, গ্রামের পাশেই থাকা সোভিয়েতের পরিত্যক্ত ইউরেনিয়াম মাইনের (ক্রাসনোগোর্সকি মাইন) কারণে এমনটা হতে পারে।

সম্প্রতি কাজাখ সরকারের দেওয়া ঘোষণাতেও কারণ হিসেবে তাই বলা হয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী বারদিবেগ সাপারাবাইভ দাবি করেন, তাদের গবেষকরা ইউরেনিয়াম মাইন থেকে উচ্চমাত্রার কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোকার্বন নিঃসরণের প্রমাণ পেয়েছে, যা স্লিপিং সিকনেসের কারণ।

মূলত যে কারণে ইউরেনিয়াম মাইন বন্ধ করা হয়, তার মধ্যে একটি হলো কার্বন মোনোঅক্সাইড। একইসঙ্গে ওই গ্রামের আকাশে অক্সিজেনের ঘাটতিও দেখা দিয়েছিল। এর প্রভাবে এত বড় পরিসরে এ রোগ দেখা দিতে পারে। তবে গবেষকদের এ মতামতে সন্তুষ্ট নন সাপারাবাইভ।

ওই গ্রামে ২০১৩ সালের মার্চ মাসে এ সমস্যা ধরা পড়ে। যখন নারী-পুরুষ এমনকি তাদের পোষা প্রাণীও কোনো কারণ ছাড়াই রহস্যজনকভাবে দিন-রাত ঘুমাতে থাকে। বাড়িতে, কর্মক্ষেত্রে এমনকি গাড়ি চালাতে চালাতেও।

গ্রামটির মোট জনসংখ্যা ৮১০ জন। এর মধ্যে প্রথম পর্যায়ে এ সমস্যায় ভোগেন ১৪০ জন। কেবল স্লিপিং সিকনেসই নয়, পর্যায়ক্রমে তাদের স্মৃতিক্ষয়, বমি বমি ভাব, তীব্র মাথা ব্যথাসহ নানা রোগ দেখা দেয়।

ওই গ্রামের বাসিন্দা জেলেনি ঝাবোরোনকোভা বলেন, এক শনিবার রাত থেকে দুপুর পর্যন্ত তার বিড়ালকে মানুষের মতো নাক ডেকে ঘুমাতে দেখে তিনি অবাক হয়ে যান। আরও অবাক হন, কিছুই না খেয়ে দীর্ঘ সময় ঘুমাতে দেখে।

গত কয়েক বছরে কর্তৃপক্ষ গ্রামবাসীদের অন্য জায়গায় স্থানান্তর করার চেষ্টা করেন। তবে বিষয়টি অনেক কঠিন বলে দাবি করেছেন তারা। কেননা, পৈতৃক ভিটাকে কেন্দ্র করে গ্রামবাসীর জীবন ধারা গড়ে উঠেছে।

ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের পালমোনোলজিস্ট ক্লদ পিনতাদোসি বলেন, গ্রামবাসীদের এসব রোগের কারণ স্পষ্ট না। শুরুতে ধারণা করা হয়েছিল বাতাসে অক্সিজেনের ঘাটতিই এর মূল কারণ। পরবর্তীতের ধারণা করা হয়, পুরাতন মাইনের প্রভাবে এমন হতে পারে। কারণ বাতাসে গ্যাস নিঃসরণ হওয়ার পরে এমনটা হওয়া স্বাভাবিক।

পরবর্তী গবেষণায় প্রকৃত কারণ খুঁজে না পাওয়া পর্যন্ত এটাই এ রহস্যের উত্তর, যোগ করেন তিনি।

ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×