somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৈকতে আছড়ে পড়েছে মানবতা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুরস্কের সমুদ্র সৈকতে ভেসে আসা শিশুর মরদেহের যে ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে, সে ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানব সভ্যতার এই ক্রান্তিকালকে, সে ছবি স্পষ্ট করে দিয়েছে, সৈকতে আছড়ে পড়া বিশ্বমানবতার দুর্দশা। আসলে এই ভয়াবহতা শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু তিন বছর বয়সী শিশু আয়লানের মরদেহ সৈকতে ভেসে আসার ঘটনাটিই বিশ্ববাসীর নজর কেড়েছে মাত্র।

ইউরোপে তীব্র হয়ে উঠেছে অভিবাসন সংকট। প্রতিদিনই সাগর ও স্থলপথে আসা অভিবাসন প্রত্যাশীদের চাপ সামলে নিতে হিমশিম অবস্থা ইউরোপবাসীর। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়নের জন্য সবচেয়ে মারাত্মক মানবিক সংকট হয়ে এসেছে এই অভিবাসন সমস্যা। প্রতিদিনই ভূমধ্যসাগরে নেমে ‘অজানার উদ্দেশে’ পাড়ি জমাচ্ছেন হাজারো মানুষ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মনে করে, চলতি বছরে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি জমানো অভিবাসন প্রত্যাশীর সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে বেশি এসেছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে। এরপরে আছে ইরিত্রিয়া, নাইজেরিয়া আর সোমালিয়ার দরিদ্র জনগণ। এই তালিকায় আছে বাংলাদেশও।

ইউরোপের মত এশিয়া আঞ্চলেও এর ভয়াবহতা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে মানবপাচার উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ও মায়ানমারের অনেক মানুষ পাচারের শিকার হচ্ছেন। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি এবং ভাগ্যন্বেষণে উত্তাল সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যেতে মৃত্যুর ঝুঁকি নিচ্ছেন শ্রমিকরা। বিপুলসংখ্যক কর্মক্ষম মানুষ এ ঝুঁকিপূর্ণ পথ বেঁছে নিচ্ছেন। এই ভয়াবহ অবস্থার পেছনে রয়েছে বিশ্বজুড়ে যুদ্ধ, এশিয়া অঞ্চলের বেকারত্ব, আফ্রিকা অঞ্চলের অনিরাপত্তা ও অনিশ্চিত জীবনসহ আরও নানা কারণ।

সময় এসেছে বিশ্বমহলের সমন্বিত উদ্যোগ নেওয়ার। কারণ, অনেকে এটা আঞ্চলিক সমস্যা মনে করলেও আমি মনে করি, এটা একটা বৈশ্বিক সমস্যা। আর যেহেতু, ইউরোপে আপাত দৃষ্টিতে সমস্যাটা প্রকট, তাই এ সমস্যার সমাধানে ইউরোপের রাষ্ট্রনেতাদের আরও আন্তরিক হওয়া উচিত। জাতিসংঘ, আইওএমের মতো শরণার্থী সংস্থাগুলো তাই বলছে, অভিবাসীদের বিষয়ে কঠোর নয়, বরং আরও আন্তরিক হওয়া উচিৎ। একটি কথা সবারই মনে রাখা উচিৎ, মানবতা বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে সভ্যতা।

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×