গত ১৩ জুলাই ২০০৯ বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় বাংলাদেশের সাবেক সেনা-প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ (অব
আমি দ্ব্যার্থহীনভাবে মত প্রকাশ করছি যে, বিএনপি বিগত জোট সরকারের সময় যেসব দূর্ণীতি করেছে তা ধামাচাপা দেয়া এবং এইসব দূর্ণীতির বিরুদ্ধে বর্তমান সরকার যে কঠোর অবস্থান গ্রহনপূর্বক বিচারকার্য শুরু করেছে তাতে বাঁধা প্রদান করাই এই ধরনের মামলার প্রধান উদ্দেশ্য। শুধু তাই নয়, এই ধরনের একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত মামলা আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে সাধারন মানুষের বিচার পাবার যে সাংবিধানিক অধিকার আছে তা খর্ব করবে।
আমি আরো মত প্রকাশ করছি যে, সরকার যুদ্ধপরাধীদের বিচার করার যে বিশাল প্রস্তুতি গ্রহন করছে তাকে বাঁধা প্রদান এবং যুদ্ধপরাধ সংক্রান্ত কর্মকান্ডকে বিলম্বিত করাই এর অন্যতম উদ্দেশ্য।
আমি সংশ্লিষ্ট সকল মহলকে এই ধরনের সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


