somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাড়পোকা আর রাজাকার...

১৪ ই আগস্ট, ২০১০ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রামপুরার হাজীপাড়ায় গ্যারেজের পাশে মাইজু পাগল থাকে। রাতে গ্যারেজ পাহারা দেয়। মইজু পাগলকে প্রথম যখন দেখি তখন ১৯৯৮ সাল হবে। আমি ইন্টার পড়ছি। সারা রাত পাগলা ঘুমায় না। ঘুমায় না কেন জিজ্ঞেস করলে বলে, ‌‍‌‌রাজাকারগুলার জ্বালায় ঘুমামু কেমনে? আমি অবাক হয়ে যাই।
- রাজাকার? কোথায়?
- রাইতে আইসেন দেখামুনে।
অনেক কষ্টে বাসায় বুঝিয়ে রাতে গিয়ে শুনি মইজুর ঘর থেকে জোরে জোরে আওয়াজ আসছে। গালি-গালাজ আর চটাস চটাস শব্দ।
- আয় সাঈদী, আয়.....আর কত রক্ত খাবি...আয়..চটাস্...হা হা হা ... দিছি কুচলায়া... এইবার কোন হুমন্দির পুত... ভাবছোস তোরে চিনি নাই? ওরে মাউরা আমার জাউরা ভূত..... মুজাহিদের বাচ্চা.....তুইও রক্ত খাবি? খা..... দিলাম তোরে পিস্যা দুই আঙ্গল দিয়া.... আয় আর কে আছস...
ভয়ে ভয়ে জানালা দিয়া উকি দিলাম। আস্তে আস্তে ডাকলাম,
- মইজু ভাই আসবো?
- আসেন, তয় রাজাকারগুলারে সামলাইয়া কইলাম...
- কই তোমার রাজাকার?
- এই যে ...
ঘরের টিম টিমে আলোয় মইজু পাগলা তার জীর্ণ আঙ্গুল যেদিকে তাক করেছে সেটা তার খাট। খাটে একটা ময়লা তোষক। প্রথমে বুঝিনি। অনেকক্ষণ ভালো করে খেয়াল করার পর বুঝতে পারলাম রাজাকার রহস্য। বড় বড় কালো কালো ছাড়পোকা।
- ছাড়পোকারা রাজাকার? বিড়বিড় করে বললাম, পাগল আর কাকে বলে!
- এরা ছাড়পোকা?? কি কন! এগুলান আমার রক্ত খাইয়া শেষ কইরা দিলো! হেই গন্ডগোলের সময় রাজাকারগুলা শর্কি দিয়া গুতায়া গুতায়া যেমনে রক্ত বাইর করতো, এইগুলাও তো হেমনি। আমি তো হুনছি গোনাম আযম, সাঈদী, মুজাহিদি - এরা সব বলে গেলাস গেলাস মুক্তিগো রক্ত চুমুক দিয়া খাইতো.... সবকি তাইলে মিছা?
এই কথার কি জবাব দেব? আমিও তো জানতাম না মুক্তিদের এত রক্ত ঝরিয়ে ওরা কি করেছিলো?

সাঈদী, নিজামী, মুজাহিদ-দের গ্রেফতারের পর আবার দেখা মইজু পাগলার সাথে। এবার পুরা পাগল হয়ে গিয়েছে। দেখলাম বিএনপি-র হরতালের দিন লুঙ্গি মাথায় বেধে শাখারীবাজারের মোড়ে ট্রাফিক সামলাচ্ছে। ২০০৫-র পর ফের দেখা। আমাকে দেখে চিনতে পারলো, লজ্জাও পেলো বোধহয়। একটা সিগ্রেট চাইলো। দিলাম।
- কি মিয়া তোমার রাজাকারদের গ্রেফতার করলো, এইবার আর তোমাকে কামড়াতে পারবেনা!
- সবই ঠিক্। কিন্তুক দুইটা প্রইশ্ন।
- কি?
- এ্ক লম্বর, এগর বিচার কইরা, পাবলিকের ট্যাকা খরচা কইরা লাভ কি হইবো? এর থিকা, জেলের ভিতরে চাইর নেতারে যেমনে মারছিলো হেমনে মারন যায় না? হেরা তো ভালা আছিলো, আর এই আন্ধার রাইতের ছাড়পোকাডিরে মারতে পারুম না, এইটা কেমন কথা?

আমার তো আক্কেলগুড়ুম।

- দুই লম্বর, বড় গুলার পর ছোটো গুলার কি হইবো? এহনই পিশা না মারতে পারলে তো এগুলাও বড় অইয়া রক্তচোষাই অইবো।

আশে-পাশে তাকিয়ে আস্তে আস্তে কেটে পড়লাম। এমনই বিএনপি-রাজাকারের থুড়ি জামাতের ডাকা হরতাল। মইজু পাগল হলেও, আমি তো আর পাগল না।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১০ সকাল ৮:০২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×