২০০৩ সালে আমেরিকান সৈন্যরা যখন ইরাকে যুদ্ধ করতে যায়, তখন বোধহয় শতকরা ১০ ভাগ আমেরিকানও তাদের সমর্থন দেননি। বরং আরেক দেশ দখলের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। সময় পরিক্রমায় তাদের অনেকেই আজ সুর পাল্টিয়ে ফেলেছেন। বিদেশের মাটিতে আমেরিকান সৈন্যদের কার্যকলাপ তাদের দৃষ্টিতে দেশপ্রেমের মহান আত্মত্যাগ হিসেবে দেখা দিচ্ছে। এই কাজটা করেছে মিডিয়া। তারা মানুষকে বুঝিয়েছে, সৈন্যদের বিরোধিতা করে লাভ নেই, বরং তারা যা করছে তা দেশের জন্যই করছে। সুতরাং তাদের উচিত সৈন্যদের সমর্থন করা। চলচ্চিত্র, গান, মিউজিক ভিডিও, টকশো, নিউজ বিভিন্নভাবে তারা এই ম্যাসেজ মানুষদের পৌছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার এগিয়ে এসেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেটি পেরি। ইরাক, আফগানিস্তানে যখন আমেরিকান সেনারা প্রতিকূলতার সাথে লড়াই করছে, মারা পড়ছে, মিশনের ভবিষ্যত নিয়ে যখন তারা সন্দিহান, তখন কেটি পেরি তার সাম্প্রতিক মিউজিক ভিডিও Part of Me -তে সৈনিক জীবনের মাহত্ব গুনগান করে মেরিন সৈনিকে যোগ দেয়ার জন্য প্রকারন্তরে উৎসাহিত করেছেন। তার টার্গেট শ্রেণী হচ্ছে নারী, যারা জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে নতুন কিছু করার উপায় খুজছেন। এতে দেখা যায়, বয়ফ্রেন্ডের প্রতারণায় হতাশ হয়ে কেটি পেরি মেরিন সেনায় নাম লেখান। এরপর সে হয়ে ওঠে দক্ষ নারী সৈন্যে। এই মিউজিক ভিডিওতে আমেরিকার মেরিন সৈন্যদের কঠিন প্রশিক্ষনের কিছু চিত্র দেখানো হয়েছে।
ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড; ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত- জনগণ যে ক্ষেতের সফল ভিত অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা; চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।
বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
ইসলামি বিশ্বাস মতে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন