somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আসছি, মা, আসছি আমার সব গান নিয়ে!

০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ এর আগস্টের শেষ দিনটি। এয়ারপোর্টে সবার কান্নাভেজা চোখকে উপেক্ষা করে এই পথ চলার শুরু। মায়ের কান্না, বাবার সেই চিৎকার করে বলে ওঠা, "খোদা, আমার ছেলেকে দেখো", একমাত্র বোনটির জড়িয়ে ধরা আর আমার ভালোবাসার সবকিছু যে, সেই নববধূর গোপন কিন্তু সব বলে দেয়া কান্না ভেজা আঁচল আর তার কান্নায় ভেজা আমার কাঁধের কাছে শার্টের পুরো জায়গাটা- সব সব পিছে ফেলে এমিরেটস এর সেই ফ্লাইটে উঠে গেলাম। পেছনে ফিরে তাকাইনি, কারণ হৃদয়টা ছিঁড়ে খুঁড়ে যাচ্ছিল।

এরপর?

দেখতে দেখতে দশটি মাস কেটে গেল। ভাবতেই পারিনা এতদিন আমি আমার সেই ছোট্ট ঘরটি ছাড়া অতদূরে আছি। মামণির হাতের সেই বিখ্যাত কাবাব খাইনা কতদিন, বধূর মেহেদি রাঙা হাতে করা অমৃত সব্জীভাত কিংবা সেই স্পেশাল সেমাই দিয়ে করা মিষ্টি- সেটাও না। মন শুধু পড়ে থাকে আমার সেই ঘরে, পর্দার ভেতর দিয়ে আসা রোদের মিষ্টি আলো আর তার চুম যেখানে আমার ঘুম ভাঙায়।

আর পারিনা। তাই প্লেনের টিকিটটা করেই ফেললাম। হোকনা তিন মাসের জন্যে, তারপরও। চাইনে আমার এত ভালো করে থাকা। বাসে ঝুলে ঝুলে, কারো কনুইয়ের গুঁতো খেয়ে, রোদে ঘামতে ঘামতে যাব, তাও ভালো। তাও তো আমার নিজের দেশ, যেখানে আমি রাজপুত্র। অন্যের দেশে তো তা কখনোই হতে পারবোনা। জানি, মাঝে মাঝে অতিষ্ট হয়ে যাব অন্যায়, বিশৃংখলা দেখে। কিন্তু আমি না এলে কিভাবে সব বদলাবে? আমি কালো কাক, আমার ময়ূরের পাখনার দরকার নেই। ভালোবাসার মানুষটির ভালোবাসায় জড়িয়ে থাকবো, সবাই মিলে ঝড় বাদলে, এই ভালো।

আসছি আমি মা, আসছি আমার দেশের মাটি। তোমার গন্ধ শুঁকবার জন্যে মনটা কেমন যে করছে, তুমি কি বোঝো? আমার যে আর একটুও অপেক্ষা করতে ইচ্ছে করছেনা, একটুওনা।

তাড়াতাড়ি চলে এসো ১৫ জুলাই। খুব তাড়াতাড়ি।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:৪৬
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×