সৌদি আরবে শিরশ্ছেদ অযৌক্তিক নয়: পররাষ্ট্রসচিব
১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্প্রতি সৌদি আরবে আট বাংলাদেশির শিরশ্ছেদে অযৌক্তিক কিছু হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রসচিব বলেন, মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধের জন্যই তাদের শাস্তি দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশিদের তো আর হত্যা করা হয়নি। বরং এই বাংলাদেশিরাই তো সৌদি আরবের কয়েকজনকে নিয়ে অন্য দেশের একজন মানুষকে হত্যা করেছে। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া শেষে তাদের শাস্তি কার্যকর করা হয়েছে।
মিজারুল কায়েস বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করলে সৌদি আরবের বিচারকে মানতে হবে। মৃত্যুদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে হয়তো আমাদের দ্বিমত থাকতে পারে। তবে এটি না মানার তো কোনো কারণ নেই।’ তিনি আরও বলেন, বাংলাদেশে মৃত্যুদণ্ড একটি বৈধ দণ্ড। আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যৌক্তিক।
৭ অক্টোবর রিয়াদের আল হাকাম প্যালেসের কাছে স্থানীয় আইন অনুযায়ী বাংলাদেশের আট নাগরিককে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০৭ সালের এপ্রিলে এক সশস্ত্র ডাকাতি ও এক মিসরীয় নাগরিককে হত্যার দায়ে বাংলাদেশের আট নাগরিকের শিরশ্ছেদ করা হয়। এদিকে ভারতের সঙ্গে আশুগঞ্জ-আখাউড়া ট্রান্সশিপমেন্টকে তিনি পরীক্ষামূলক বলে মন্তব্য করে বলেন, ‘চূড়ান্ত কিছু করার আগে পথটির ব্যাপারে আমাদের জানার প্রয়োজন আছে।’
সুত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন