somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পশ্চমিা বশ্বি ইসলাম ও মানবাধকিার (র্পব-২)

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবাধকিাররে ইতহিাস (র্পূবরে পর..)
ইজহারুল ইসলাম
হযরত ঈসা (আঃ) ও তার পরবর্তী যুগ:
হযরত ঈসা (আঃ) পৃথিবীতে এসে অন্যায়-অরাজকতার বির”দ্ধে র”খে দাঁড়ান। সাম্য ও ন্যায়-নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি তাঁর প্রভুর নিকট হতে যে আদেশ প্রাপ্ত হতেন,তা বাস্তবায়ন করতেন। তিনি দুঃস্থ ও অসহায় মানুষদের সেবা করতেন। তাদের দুর্দশা লাঘব করতেন।
তিনি মানুষকে শান্তির পথ দেখিয়েছেন। যে অধিকারের নির্দেশনা প্রদান করেছেন, তখনকার যুগে শান্তিাপ্রতিষ্ঠায় তা-ই ছিল একমাত্র মাইল ফলক। আসল সত্য হল, মানুষ ঐশী প্রেরণার মাধ্যমেই তার অধিকার সম্পর্কে সচেতন হয়েছে; নতুবা আদিম গুহাবাসী মানুষের নিকট ন্যায়- অন্যায়ের মাঝে বিভেদ রেখা টানার মত কোন মূলনীতি ছিল না। হযরত ঈসা (আঃ) সত্য প্রতিষ্ঠায় এবং মিথ্যা ও অন্যায়কে দূরীভূত করার সাধনায় সর্বদা মগ্ন ছিলেন।

পরবর্তীতে তাঁর অনুসারীরা সরল পথ থেকে বিচ্যুত হয়। রোমকদের মধ্যে রাজা কনস্টান্টাইনের খ্রিস্টধর্ম গ্রহণের মাধ্যমে রোমক সভ্যতায় খ্রিষ্টধর্ম স্থায়ী আসন করে নেয়। রাজা কনস্টান্টাইন খ্রিষ্টধর্মের রক্ষকের ভূমিকা পালন করেছে বলে মনে করা হলেও তার মাধ্যমেই খ্রিষ্টধর্মের সবচেয়ে বড় ক্ষতি হয়। তিনি হযরত ঈসা (আঃ) এর আনীত ধর্ম বিকৃত করে তার মধ্যে পৌত্তলিকতার বীজ বপন করেন ।
ড্রেপার লিখেছেন ,
“Place, power, profit-these were in veiew of whoever now joined the conquering sect.Crowds of worldly person, who cared nothing about its religious ideas, became its warmest supporters.Pagans at heart, their influence was soon manifested in the paganization of Christianity that forthwith ensued. The Emperor, no better than they, did nothing to check their proceedings.”

“সফল ও বিজয়ী দলের সাথে যারাই হাত মেলাল এবং যে কেউ তাদের সাথে শরীক হলো তারাই বড় বড় পদ লাভ করল এবং বিরাট বিরাট সম্মান ও পদ-মর্যাদার অধিকারী হল। ফল দাঁড়াল এই যে, যে দুনিয়াদার লোকেরা ধর্মের বিন্দুমাত্র পরওয়া করত না তারাই খ্রিষ্ট ধর্মের উৎসাহী সমর্থকে পরিণত হলো। যেহেতু তারা বাহ্যত খ্রিষ্টান ছিল, কিন্তু ভেতরে ভেতরে ছিল মূর্তিপূজারী ও মুশরিক, ফলে তাদের প্রভাবে খ্রিষ্টধর্মের মধ্যে মূর্তিপূজা ও শেরেকী উপাদানের মিশ্রণ শুরু হলো। কনস্টান্টাইন মতাদর্শগত দিক দিয়ে যেহেতু তাদেরই সমগোত্রী ছিলেনÑএমন কোন পথ গ্রহণ করেন নি, যদ্দারা তাদের এই মুনাফিকসুলভ ও প্রতারণামূলক কর্মকা-ের প্রতিবিধান করা যায়”।
J.W. Draper, History of the conflict between Religion and Science, 1927, p-34

এভাবে বিকৃতির পথ ধরে খ্রিষ্টধর্ম তার নিজস্ব আবেদন হারিয়ে ফেলতে শুরু করে। ধর্মীয় বিশ্বাসেও সৃষ্টি হয় আমূল পরিবর্তন। বৈরাগ্যবাদ এবং পাদ্রীদের যথেচ্ছা ধর্মের ব্যখ্যা দানের ফলে ধর্মের ভাবধারায় বিলাসিতা ও ভোগবাদীতার অনুপ্রবেশ ঘটতে থাকে। রাজাদের মনগড়া আইন এবং বাইবেলের খোদায়ী আইনের মিশ্রণে খ্রিষ্টধর্ম তার স্বকীয়তা হারিয়ে ফেলে। নৈতিক অবক্ষয় ও সামাজিক অনাচার তখন এতটা প্রকট হয়ে দাঁড়িয়েছিল যে, তা পূর্বের ধর্মহীন সমাজকেও ছাড়িয়ে গিয়েছিল।
এ সম্পর্কে লেকী তার History of Europian Morals নামক গ্রন্থে লিখেছেন,
“জনগণের নীতি-নৈতিকতার মাঝে চরম অবক্ষয় শুরু হয়েছিল। রাজদরবারের বিলাস ব্যসন ও ভোগ-বিলাসিতা, দরবারীদের গোলামী স্বভাব ও দাস্য মনোবৃত্তি, বেশভূষা ও সাজ-সজ্জা প্রীতির তখন রমরমা অবস্থা। তৎকালীন দুনিয়া চরম বৈরাগ্যবাদ ও চরম পাপাচারের নাগরদোলায় দোল খাচ্ছিল, বরং কোন কোন কোন শহরে, যেসব শহরে সর্বাধিক সংখ্যক সংসারবিরাগী সাধু-সন্তু জন্ম নিয়েছিল সেসব শহরেই বিলাস ব্যসন ও অনাচারের রাজত্ব চলছিল অবাধে। মোটের ওপর অনাচার, পাপাচার ও কুসংস্কারর এমন সমাবেশ ঘটেছিল যা ছিল মানুষের আভিজাত্য, শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের অকাট্য দুশমন। জনমত এত পরিমাণ দুর্বল হয়ে গিয়েছিল যে, অপমান দুর্নামের কোন ভয় আর অবশিষ্ট ছিল না, বরং এ সব লোকের মন থেকে একেবারে উঠেই গিয়েছিল। মানুষের মনে বিরাজিত ধর্মভয় তাকে অন্যায়Ñঅনাচার থেকে বিরত রাখতে পারত, কিন্তু এই বিশ্বাস সেই ভয়ভীতিকেও দূরীভূত করে দিয়েছিল যে, দোআ প্রভৃতির মাধ্যমে সর্বপ্রকার গোনাহ ও পাপ-তাপ মাফ হয়ে যেতে পারে। প্রতারণা, ধোঁকা, প্রবঞ্চনা ও মিথ্যা কথার বাজার ছিল গরম যা সিজারদেরও যুগেও ছিল না। অবশ্য জুলুম-নির্যাতন, জোর-যবরদস্তি, নিষ্ঠুরতা, হৃদয়হীনতা ও নিলজ্জতারও কমতি ছিল না”।
Lecky, History of Europiean Morals, vol.2.p.162-163

সামাজিক অসংগতির আবরণে মানব সত্তার মৃত্যু অবস্যম্ভাবী হয়ে ওঠে । চলমান অন্যায় ও পাপাচারে গা ভাসিয়ে মানব সমাজ ধ্বংসের উপকূলে উপনীত হয়। এমন ভয়াবহ পরিস্থিতিতে সমগ্র মানবতাকে টিকিয়ে রাখতে, মানব সত্তার স্বকীয়তা বজায় রাখতে, সমাজে বিপ্লবাত্মক পরিবর্তনের প্রয়োজনীয়তা ছিল অনস্বীকার্য। ষষ্ঠ শতাব্দীতে ইসলাম সমাজের পুনর্গঠনে, মৌলিক মানব অধিকার নিশ্চিত করতে পরিবর্তনের নব যুগের সূচনা করে।
[চলবে]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×