বর্তমান বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর পদে দ্বিতীয়বার আজ লড়াই করছেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি। কিন্তু তাদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা বাইরের মানুষ তেমন জানে না। এখানে তেমন কিছু তথ্য তুলে ধরা হলো:
প্রেসিডেন্ট বারাক ওবামার নেশা ‘স্পাইডার ম্যান’ সিরিজ, বারবি বা পুতুল কমিক্স ‘কোনান’ সংগ্রহ করা। হাই স্কুলে পড়ার সময় তিনি বাস্কেটবলে খুব দক্ষ ছিলেন। তাই সবাই তাকে চিনতো “ও’বোম্বার” হিসেবে। সোয়াহিলিতে তার নামের অর্থ- তিনি সেই ব্যক্তি যিনি হাসিখুশি থাকেন। তার স্মৃতিকথা ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’-এর অডিও ভার্সনের জন্য ২০০৬ সালে গ্র্যামি পুরস্কার জেতেন। ওবামা বাঁহাতি। তিনি এ বৈশিষ্ট্যে যুদ্ধপরবর্তী ষষ্ঠ প্রেসিডেন্ট। বক্সার মোহাম্মদ আলীর অটোগ্রাফ সংবলিত এক সেট লাল বক্সিং গ্লোবের মালিক তিনি। কৈশোরে তিনি বাসকিন-রবিন্স নামের আইসক্রিমের দোকানে কাজ করেছেন। যখন ইন্দোনেশিয়ায় ছিলেন তখন কুকুরের মাংস, সাপের মাংস ও ঘাসফড়িং রোস্ট করে খেয়েছেন। প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগে তিনি মিশেল ওবামাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ধূমপান ছেড়ে দেবেন। ইন্দোনেশিয়ায় থাকাকালে তিনি একটি বানর পুষতেন। সিনেট অফিসে তার ডেস্কটি এক সময় ব্যবহার করতেন রবার্ট কেনেডি। তিনি হার্ভার্ডে পড়ার সময় কৃষ্ণাঙ্গদের একটি পিন-আপ ক্যালেন্ডারে পোজ দেয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু কমিটির সব নারীদের বিরোধিতায় তা বাতিল হয়ে যায়। ওবামা ও মিশেল শিকাগোর সাউথ সাইডে ২০০৫ সালের জুনে ১৬ লাখ ৫০ হাজার ডলারে একটি বাড়ি কিনেছেন। এতে আছে চারটি ফায়ারপ্লেস। ওবামার আছে ১১ সাইজের একই রকমের চার জোড়া কালো জুতা। শিকাগোর নরসুন্দর জারিফ প্রতি সপ্তাহে তার চুল কেটে দেন। এর বিনিময়ে তিনি পান ২১ ডলার। তার আদর্শ মার্টিন লুথার কিং জুনিয়র, মোহনদাস গান্ধী, পাবলো পিকাসো ও জন কোলট্রান। বারাক ওবামার প্রথম বইটি নিজের মেয়েদের উৎসর্গ করেছেন। এর নাম ‘অব দ্য সিং- এ লেটার টু মাই ডটারস’।
সূত্র : মানবজমিন
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।