somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেনেজুয়েলায় চাভেজ-অধ্যায়

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভেনেজুয়েলার সদ্য প্রয়াত বিপ্লবী নেতা হুগো চাভেজ ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। ৫৮ বছরের আয়ুষ্কালে প্রতিনিয়ত তিনি সাম্যের কথা বলেছন। বলেছেন বিশ্বের কোটি কোটি নিপীড়িত ও শোষিত মানুষের পক্ষে।
সাধারণ স্কুলশিক্ষকের ঘরে জন্ম নেওয়া চাভেজ কর্মগুণে দেশকালের ঊর্ধ্বে উঠে পৌঁছে গিয়েছিলেন কোটি মানুষের অন্তরে, সিক্ত হয়েছিলেন তাদের অকৃত্রিম ভালোবাসায়। শোষিত মানুষের মুক্তির সংগ্রামে অগ্রদূত কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস ছিলেন তাঁর ঘনিষ্ঠ মিত্র। নানা হুঁশিয়ারি ও রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আমৃত্যু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শাসকদের কড়া সমালোচক ছিলেন। লড়েছেন তাঁদের আগ্রাসী নীতির বিরুদ্ধে।
অবিসংবাদিত এই নেতার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনাবলি সংক্ষেপে এখানে তুলে ধরা হলো:

১৯৫৪: এই বছরের ২৮ জুলাই হুগো চাভেজ ভেনেজুয়েলার বারিনাস রাজ্যের সাবানেতায় এক স্কুলশিক্ষকের ঘরে জন্ম নেন।
১৯৭৫: ভেনেজুয়েলার একাডেমি অব মিলিটারি সায়েন্স থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৭৭: সেনাবাহিনীর ভেতরে বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন।
১৯৮১: শিক্ষক হিসেবে সামরিক একাডেমিতে ফেরত যান।
১৯৯২: ক্ষমতাসীন প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রেস পেরেজের সরকারকে উত্খাতের চেষ্টা করে ব্যর্থ হন। চাভেজকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
১৯৯৪: দল পুনর্গঠন করেন।
১৯৯৯: ১৯৯৮ সালের নির্বাচনে জয়ী হয়ে এ বছর ক্ষমতায় যান।
২০০২: এক ব্যর্থ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। দুই দিন পর আবার ক্ষমতায় ফিরে যান।
২০১১: চাভেজের দেহে ক্যানসার ধরা পড়ে।
২০১২: অক্টোবরে নির্বাচনে জয়ী হয়ে আরও ছয় বছরের জন্য ক্ষমতায় যান। ডিসেম্বরে চতুর্থবারের মতো কিউবায় ক্যানসারের চিকিত্সা করান।
২০১৩: চিকিত্সার পর কিউবা থেকে ভেনেজুয়েলায় ফিরে আসেন চাভেজ। গতকাল মঙ্গলবার ভেনেজুয়েলার সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সূ্ত্র : প্রথম আলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×