somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লে টু উইন’ ফাঁদ

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জুয়াড়িরা নতুন ফাঁদ পেতেছে মোবাইল ফোন ব্যবহারকারীদের ধরতে। লোভনীয় সব অফার দিয়ে সর্বশান্ত করা হচ্ছে গ্রাহকদের। এতে থাকছে গ্যালাক্সি-৪, ল্যাপটপসহ নানা রকম আকর্ষণীয় অফার। আর এর শিকার হচ্ছেন উঠতি বয়সের ছেলে-মেয়েরা।

প্লে ২ উইন (খেলো এবং জিতো) গ্যালাক্সি ৪ ফোন সেট। প্রতি সপ্তাহে ৫০টি সেট দেওয়া হচ্ছে। এ রকম এসএমএস হর- হামেশাই মিলছে সবার ফোনেই। একই দিনে একাধিক অফার পাচ্ছে কেউ কেউ। কেউ বিষয়টি উড়িয়ে দিলেও অনেকে লোভে পড়ে পকেটের টাকা উজাড় করে দিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের ভাগ্যে জুটছে শূন্য। যখন বুঝতে পারছেন তখন আর তার করার কিছুই থাকছে না।
একটি এসএমএস দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে নতুন প্রশ্ন দেওয়া হয়। তিনি উত্তর দিতেই অভিনন্দন জানিয়ে আবার এসএমএস করা হয়। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১০ নম্বর ও ভূল উত্তরের জন্য ৫ নম্বর তার একাউন্টে জমা হতে থাকে। এ ভাবে ৩০০ নম্বর হলে তাকে এসএমএস দেওয়া হয় ৪’শ নম্বর হলে আপনি লটারির জন্য তালিকাভুক্ত হবেন
খুবই সাধারণ মানের প্রশ্ন করা হয় তাকে। বাংলাদেশের জাতীয় পাখির নাম, ফলের নাম, মাছের নাম, ফুলের নাম, রাজধানীর নাম এমন সব প্রশ্ন।এমসিকিউ(মাল্টিপল চয়েস কোয়েশ্চন)পদ্ধতিতে প্রতি প্রশ্নের উত্তরের জন্য দু’টি করে অপশন। যার মধ্যে একটি বেছে নিতে হবে। শুধু উত্তরের নম্বর এসএমএস করতে হবে।
এ ভাবে প্রতিনিয়ত কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জুয়াড়িরা। ফোন কোম্পানিগুলো এর সঙ্গে সরাসরি জড়িত। তারা এসএমএস চার্জ পাচ্ছেন। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে জুয়াড়িরা কিনছে কোড। আর কোড নম্বর দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
জুয়াড়িদের পাশাপাশি ফোন কোম্পানি গুলোও এ ধরনের অফার দিচ্ছে। তবে কোম্পানিগুলোর অফারে কিছুটা ভিন্নতা। ফোন কোম্পানিগুলোর অফারে থাকছে ‘আপনি আগের মাসের চেযে বেশি ব্যবহার করলেই লটারির জন্য বিবেচিত হবেন। আবার অনেক সময় প্রশ্ন দেওয়াও হচ্ছে।’

গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার অফিসার সাইফ ‘ফোন কোম্পানি অফার দিলে তার নিচে ফোন কোম্পানির নাম থাকবে। অনেক সময় ইন্টারনেট অপশন থেকেও এ ধরনের ঘটনা ঘটতে পারে।’

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×