somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি আচরি ধর্ম পরেরে শিখাও!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুল জনপ্রিয় কথা। অন্য ভাষায় বলা যায়, নিজের চরকায় তেল দাও। বাঙালী কথায় কথায় এই প্রবাদবাক্যগুলি প্রয়োগ করে। তবে, সব সময় অন্যের বেলায়! এগুলো নিজেরও শেখা উচিত সেটা মনে করেনা বেশিরভাগ মানুষ।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনারও ধারণা তার মতো বিখ্যাত মানুষের জন্য এসব উক্তি না! কারণ তিনি এমন এক আদমী যিনি সব ভুলের উর্ধ্বে! তাই মানুষকে কেবল শিক্ষা দেয়ার অধিকার তার আছে, শিক্ষা নেয়ার নয়।

বহুল প্রচলিত একটা কথা আছে। শেখ হাসিনার শত্রু খুজতে বেশি দূরে যাবার দরকার নেই। তার মুখের মধ্যে দুরন্ত বালকের মতো ছোটাছুটি করছে তার সবচে বড় শত্রু! বুঝলেন সেটা কি? ধুরো! অত ভনিতা করে দরকার নেই! শেখ হাসিনার জিহবা হচ্ছে তার সবচে বড় শত্রু! তিনি মাঝে মাঝে ভুলে যান তিনি একটি দেশের প্রধানমন্ত্রী। দলের নেত্রী নন কিংবা বিরোধীদলের শত্রু নন। তাইতো কিছুদিন ভাব ধরে থাকা তার মুখের মধ্যে আবার কিলবিল করা শুরু করেছে একের পর এক ফাউল বুলি।

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামের সাথে দেশবাসীর ভাগ্যের নূন্যতম সম্পর্ক নেই। কিন্তু সরকার নাম বদল করেছে। নাম বদল করে শেখ হাসিনা যে ব্যাখ্যা দিয়েছেন তাতে পরিস্কার যে তিনি নিজের জন্য ফাঁদ পেতে রেখে যাচ্ছেন তা বোঝার ক্ষমতা তার নেই। তিনি নাকি খালেদা জিয়া ও বিএনপিকে শিক্ষা দিতে নাম বদল করেছেন। কারণ বিএনপি অতীত থেকে শিক্ষা নেয় না!! হাসিনার এই কথা শুনে অনেকদিন পর একটু মন খুলে হাসলাম। কারণ শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়ছেন ১৯৯৬ টার্মের ভুলের কারণে ২০০১ সালে বাংলাদেশের মানুষ তার দলকে কেমন শিক্ষাটা দিয়েছিল। শেখ হাসিনার উচিত ছিল, খালেদা জিয়াকে শিক্ষা দেয়ার আগে নিজেকে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন করা!!

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে শেখ হাসিনা ও তার দলকে যদি অবৈতনিক শিক্ষা দেয়া শুরু করে তবে তার দোষ কি দেশনেত্রী খালেদা জিয়াকে দেয়া যাবে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টে যদি দূর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের রাজপুত্র তারেক রহমানের নামে করে তবে দেশনেত্রীকে দোষ দেয়া যাবে? কিংবা জামায়াত-শিবিরের জন্য বিনামূল্যে রগকাটা ছুরি বিতরণ কর্মসূচি চালু করে আওয়ামীয় সরকারের কালসাপ ছাত্রলীগের পেছনে লেলিয়ে দেন, তবে তাকে কি দোষ দেয়া যাবে?

দেশের প্রধান দুই নেত্রী একে অপরকে শিক্ষা দেয়ার কাজে যদি জীবনের বেশিরভাগ সময় পার করে দেন, তবে বেচারা বাঙালী জাতিকে শিক্ষা দেবে কে? :((





১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×