আমার এ ছোটো মেয়ে - সব শেষ মেয়ে এই
শুয়ে আছে বিছানার পাশে-
শুয়ে থাকে - উঠে বসে - পাখির মত কথা কয়
হামাগুড়ি দিয়ে ফেরে
মাঠে- মাঠে আকাশে আকাশে...
ভুলে যাই ওর কথা - আমার প্রথমে মেয়ে সেই
মেঘ দিয়ে ভেসে আসে যেন
বলে এসে : 'বাবা তুমি ভাল আছো? ভাল আছো? -- ভালবাসো?'
হাত খানা ধরি তার : ধোঁয়া শুধু
কাপড়ের মত সাদা মুখখানা কেন!
'ব্যথা পাও? কবে আমি মরে গেছি -- আজও মনে কর?'
দুই হাত চুপে-চুপে নাড়ে তাই
আমার চোখের 'পরে, আমার মুখের 'পরে মৃত মেয়ে;
আমিও তাহার মুখে দু-হাত বুলাই;
তবু তার মুখ নাই -চোখ চুল নাই।
তবু তারে চাই আমি -তারে শুধু - পৃথিবীতে আর কিছু নয়
রক্ত মাংস চোখ চুল -- আমার সে মেয়ে
আমার প্রথম মেয়ে - সেই পাখি - সাদা পাখি - তারে আমি চাই;
সে যেন বুঝিল সব - নতুন জীবন তাই পেয়ে
হঠাৎ দাঁড়াল কাছে সেই মৃত মেয়ে।
বলিল সে : আমারে চেয়েছো তাই ছোট বোনটিরে-
তোমার সে ছোটো-ছোটো মেয়েটিরে এসেছি ঘাসের নিচে রেখে
সেখানে ছিলাম আমি অন্ধকারে এত দিন
ঘুমাতেছিলাম আমি' - ভয় পেয়ে থেমে গেল
বলিলাম; 'আবার ঘুমাও গিয়ে-
ছোট বোনটিরে তুমি দিয়ে যাও ডেকে।'
ব্যথা পেল সেই প্রাণ - খানিক দাঁড়ালো চুপে - তারপর ধোঁয়া
সব তার ধোঁয়া হয়ে খসে গেল ধীরে-ধীরে তাই,
সাদা চাদরের মত বাতাসেরে জড়ালো সে একবার
কখন উঠেছে ডেকে দাঁড়কাক-
চেয়ে দেখি ছোট মেয়ে হামাগুড়ি দিয়ে খেলে - আর কেই নাই।
আমার এ ছোটো মেয়ে - জীবনানন্দ দাশ (সকল ফিলিস্তিনী বাবাকে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।