somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পিলখানা
মুক্তমনায় বিশ্বাসী। তবে বিকৃতমনা নই। অশ্লীল ও কটূবাক্য ভীষণ অপছন্দ। আমার বিশ্বাস, জ্ঞান ও যুক্তির বদলে যারা আক্রমণাত্মক বাক্য ব্যবহার করেন তারা কখনোই সৃষ্টিশীল নন।

২০ রাকাত তারাবীহ পড়তে যাদের শক্তি নাই, তারা না পড়েন অসুবিধা নাই, কিন্তু...

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা অল্প জানেন তারা বেশি বলেন। বুদ্ধিজীবী হিসেবে নিজেকে জাহির করেন। বুঝেন কম, বুঝান বেশি। এই শ্রেণীর পন্ডিতে দেশ ভরে গেছে। এখন রমজান মাস। তারাবীহর রাকাত নিয়ে এখন কিছু পন্ডিত নানা ফতোয়া দেয়। অথচ ফতোয়া দিতে যেসব যোগ্যতা লাগে সেসব তাদের মাঝে আছে কিনা তারা নিজেকে প্রশ্ন করে না।
বিপরীতে মাতাব্বরি করে যুক্তি দেখায়-ইসলামে মাযহাব নাই। রাসূলের (স) যুগে মাযহাব ছিল না, ইত্যাদি ইত্যাদি।
এ নিয়ে কেউ কিছু বলতে চাইলে তারা বলেন, আপনি মুসলমান না হানাফি?
নির্বোধের মত প্রশ্ন।
আচ্ছা, কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কিশোরগঞ্জের না বাংলাদেশের। তাহলে আপনি কি বলবেন?
পবিত্র কুরআন ও হাদীসের বিভিন্ন বিষয় গবেষণা (ইজতেহাদ) করে ইমাম আবু হানিফা (রহ) ও অন্য ইমামগণ বিভিন্ন মাসআলা প্রণয়ন করেছেন। ইজমা ও কিয়াসের ভিত্তিতে দেয়া তাদের মতামত বিশ্বজনবীদিত।
ইসলামের শরীয়তে ফিকাহ শাস্ত্রের গুরুত্ব অপরিসীম। কিন্তু এই (লা-মাজহাবি) বলদগুলো ফিকাহ শাস্ত্রকে অবজ্ঞা করে নিজেদের পছন্দনুসারে হাদীস বের করে তা দিয়েই পান্ডিত্য জাহির করতে চায়। হাজার বছর ধরে চলে আসা মুসলমানদের রীতি নীতিকে তারা ভুল হিসেবে আখ্যা দিতে চায়। কী লাভ তাতে? [তাদের এ কর্মকান্ডে ইহুদী-খৃষ্টানরা ব্যাপক খুশি]
কথিত আহলে হাদীস নামের ওই অনুসারীরা লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কয়টি হাদিস জানে? আমার বোধগম্য নয়। তারা ইমাম আবু হানিফা (রহ)-এর চেয়ে বেশি হাদীস জানে না-এটি তো সবাই অপকটে স্বীকার করবে।
আর দেশের লক্ষ লক্ষ উলামা-মাশায়েখ যেখানে একমত সেখানে মাযহাব মানা অন্যায় কেন?


ডাক্তারি বিদ্যা তো ইন্টারনেটেই পাওয়া যায়, তবে আমরা কেন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই?
কেন নিজে নিজে মাতাব্বরি করি না। অথচ কুরআনের ৬ সহস্রাধিক আয়াত আর লক্ষ লক্ষ হাদীসের নির্যাস থেকে বিভিন্ন মাসআলা বের করা ইসলামী গবেষকদের অনুযায়ী চলাই অন্যায়!
তাদের দেয়া ফতোয়া বা মাসআলা মেনে নিতে পারি না!!
আচ্ছা, ২০ রাকাত তারাবীহ পড়তে যাদের শক্তি নাই, তারা না পড়েন অসুবিধা নাই। কিন্তু মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো বা অনৈক্য সৃষ্টির অধিকার আপনাদের কে দিয়েছে?
পুনশ্চ : ইমাম আবু হানিফা রহ. একজন বিখ্যাত তাবেয়ী। কোন মুসলমানের নিকট ইমাম আবু হানিফা রহ. এর পরিচয় উল্লেখের কোন প্রয়োজন নেই।
আল্লাহ পাক ইমাম আবু হানিফা রহ. কে এমনভাবে কবুল করেছেন, তার খেদমতকে এমনভাবে গ্রহণযোগ্যতা প্রদান করেছেন, দীর্ঘ তের শ' বছর যাবৎ মুসলমান সমাজের একটি বড় অংশ তার ফিকহ অনুসরণ করছেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×