somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা চাইলেন রনি

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে মারধরের পর ক্ষমা চেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রনির অফিসে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে আটকে মারধর করা হয়।
অপরাধবিষয়ক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’ এর সংবাদ সংগ্রহের জন্য তারা সেখানে গিয়েছিলেন।

আহত ইমতিয়াজ মমিন সনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের তালাশ টিমের কাছে তথ্য ছিল গোলাম মাওলা রনিকে একজন সরকারি কর্মকর্তা দরপত্রের দুই কোটি টাকা দেবেন। তাই আমরা প্রতিবেদনের স্বার্থে সাংসদ রনির সাক্ষাৎকার নেয়ার জন্য তার অফিসে যাই। সাক্ষাৎকার নেয়ার এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে মারধর শুরু করেন।”

এ সময় সাংসদের নেতৃত্বে তাদের ক্যামেরা ও বুম ভাংচুর করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ঘটনার পর সাংবাদিক নেতারা মেহেরবা প্লাজায় গেলে তাদের উপস্থিতিতে গোলাম মাওলা রনি মারধরের জন্য আহত সাংবাদিকদের কাছে ক্ষমা চান। পাশাপাশি আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় ও ক্যামেরার ক্ষতিপূরণ দেয়ার কথাও স্বীকার করেন।

বৈঠক শেষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতা শাবান মাহমুদ বলেন, “ভুল বোঝাবুঝির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত। আমরা ভদ্রতা ও সামাজিকতার কারণে সমঝোতায় এসেছি।”

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।

পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে গোলাম মাওলা রনি সাংবাদিকদের বলেন, “আমি গত কয়েকদিন শেয়ারবাজার নিয়ে কথা বলছি এবং ফেইসবুকে লিখছি। এ কারণে দরবেশের (সালমান এফ রহমান) নির্দেশে তার ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিম আমার পিছনে লেলিয়ে দেয়া হয়েছে বলে আমি সন্দেহ করছি।

“১০ দিন ধরে তারা আমার নির্বাচনী এলাকায় ঘুরে এসেছে। তারা আমার দুর্নীতির সংবাদ তুলে এনেছে বলে জানিয়েছেন আমার আত্মীয় স্বজনরা।

“কয়েকদিন থেকে দেখছি সকাল-সন্ধ্যা আমার তোপখানা রোডের অফিস থেকে শুরু করে নিজ বাসা পর্যন্ত পিছনে লেগে আছে।”

তালাশ টিমের সদস্যরা তার অফিসের ফ্রন্ট ডেস্কের কর্মচারী আবদুল কুদ্দুসের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলেও দাবি করেন তিনি।

“শনিবার দুপুরেও আমার অফিসের সামনে এসে একটি ক্যামেরা চালু করে দাঁড়িয়ে থাকে। জানতে চাইলে পাঁচ লাখ টাকা মেনে নেয়ার কথা বলেন নইলে সবকিছু ফাঁস করে দেয়ার হুমকি দেয়। তখন আমার অফিসের কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।”
সাংবাদিকদের শরীরে আঘাতের কথা অস্বীকার করে তিনি বলেন, কারা মেরেছে তা তিনি জানেন না। তবে যেহেতু ঘটনাটি তার অফিসের সামনে ঘটেছে তাই তিনি দুঃখ প্রকাশ করেছেন।View this link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×