একটা দেশে দুবার মুক্তিযুদ্ধ হয়? বিস্মিত চোখে শিশুটি জানতে চায়।
- হ্যাঁরে হয়। আমাদের দেশে হয়েছিলো। বৃদ্ধ উত্তর দেয়। এই শাহবাগ, এখান থেকেই মোমবাতি জ্বেলে আমাদের প্রথম প্রতিবাদ শুরু।
- তারপর?
- তারপর দাবানলের মতো সেই আগুন ছড়িয়ে গেলো সবখানে। ১৬ কোটি মানুষকে এক সুতোয় গাঁথল কয়েকটি শ্লোগান, “মুক্তিযোদ্ধার বাংলায়, রাজাকারের ঠাই নাই; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, সব রাজাকারের ফাঁসি চাই। সারাদেশে গন বিস্ফোরণ হোল। আর আমাদের কলঙ্কমুক্ত হওয়ার পালা শুরু হোল। সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু না হলে কী আমরা আবার জেগে উঠতে পারতাম? তার পর থেকেই তো শুরু হোল আমাদের দেশকে নিয়ে নক্ষত্রের পথে ছুটে চলা।
- তুমি কী করেছিলে।
- আমিও সেই যুদ্ধের একজন সৈনিক ছিলাম রে। আমিও একজন মুক্তিযোদ্ধা।
আপনি কী আপনার পৌত্রের সাথে এই স্বপ্নের কথোপকথন করতে চান? তাহলে কালকেই আসুন শাহবাগে, প্রাণে প্রাণে মিলতে। যারা ঢাকার বাইরে তাঁরা নিজের শহরে গ্রামে শাহবাগের মতো ছাত্র-শিক্ষক-চাকুরিজীবি- শ্রমিক সবাইকে নিয়ে সার্বক্ষণিক অবস্থান গড়ে তুলুন।
মা কে কলঙ্কমুক্ত করার লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ে শামিল হতে দেশমাতা আপনাকে ডাকছে। আপনি আসছেন তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



