somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফার্মা মার্কেটে ফোরকাস্ট কীভাবে করা হয়? ১

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা অত্যন্ত সৃষ্টিশীল কাজ এবং এই কাজে সব ধরণের ইমাজিনেশন, সৃষ্টিশীলতা কাজে লাগাতে হয়। যে ওষুধটা নতুন এবং প্রথম লঞ্চ করা হচ্ছে সেটার ফোরকাস্ট একটু জটিল তবে কোন ওষুধ দুই তিন বছর ধরে বিক্রি হয়েছে সেগুলোর ফোরকাস্ট তুলনামুলকভাবে সহজ। তবে তিনটা মুল পদ্ধতি ব্যবহার করে এই ফোরকাস্ট করার দক্ষতা অর্জন করতে হয়। ফার্মাতে ফোরকাস্টের সময় সব সময় ইউনিটে ফোরকাস্ট বা এক্সারসাইজ করতে হয় কখনো ভ্যালু বা টাকায় করা উচিৎ নয়।

১/ ওয়াট পিপল সে। মানে অভিজ্ঞ লোকেরা কী বলে?
২/ ওয়াট পিপল ডু? মানুষ কী করে।
৩/ ওয়াট পিপল হ্যাভ ডান। মানুষেরা আগে কী করেছে?

আসুন আমরা একটা একটা করো পদ্ধতির পর্যালোচনা করি।

১/ ওয়াট পিপল সে। মানে অভিজ্ঞ লোকেরা কী বলে?

সেলসে অভিজ্ঞ লোকদের মন্তব্য গুরুত্বপূর্ণ। ধরা যাক আপনি একটা হার্ট ফেইলুরের ওষুধের ফোরকাস্ট করতে যাচ্ছেন। এখানে আগে হার্ট ফেইলুরের ওষুধ যারা প্রোমোট করেছেন তেমন অভিজ্ঞ সেলস ম্যান বা মার্কেটিং এর কোন পেশাজীবীর মন্তব্য পেলে ফোরকাস্ট করতে সুবিধা। উনাদের কাছে জানা যেতে পারে এমন ধরণের ওষুধ কেমন বিক্রি হয় মাসে বা বছরে, বিশেষ করে প্রথম বছরে।

২/ ওয়াট পিপল ডু? মানুষ কী করে।

হার্ট ফেইলুরের ওষুধ একটা রিজিওনে বা টেরিটরিতে কেমন নতুন প্রেসক্রিপশন হয় সেটা দেখা যেতে পারে। যে সমস্ত ডাক্তারেরা হার্ট ফেইলুরের চিকিৎসা করেন তাঁদের সাথে কথা বলা যেতে পারে। তাঁদের কিছু প্রেসক্রিপশন সার্ভে করা যেতে পারে। নতুন লঞ্চ হয়েছে হার্ট ফেইলুরের এমন কোন ওষুধ থাকলে তাঁদের সেলস ডাটা জোগাড় করে দেখা যেতে পারে। এগুলো থেকে ধারণা করা যাবে এই ওষুধটা কেমন বিক্রি হয়।

৩/ ওয়াট পিপল হ্যাভ ডান। মানুষেরা আগে কী করেছে?

এটাই ফার্মা ফোরকাস্টের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি যদি প্রোডাক্টটা কিছুদিন আগে লঞ্চ করা হয়ে থাকে। তাহলে আমাদের হাতে কিছু হিস্টরিক ডাটা থাকে। ধরা যাক কোন একটি ক্রনিক কেয়ার প্রোডাক্টের নিচের ডাটা গুলো আছে। ক্রনিক কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে ধরে নেয়া হয় যে একবার একটা ওষুধ কেউ খাওয়া শুরু করলে আমৃত্যু সে খাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে ক্রনিক কেয়ার প্রোডাক্টে “সেলস প্রোমোশন” করা যায়না।

প্রথম বছর বিক্রি দ্বিতীয় বছর বিক্রি তৃতীয় বছর বিক্রি চতুর্থ বছর বিক্রি
৯০০ ৩৫০০ ৫৫০০ ৮০০০

উপরের তথ্যে দেখা যাচ্ছে প্রথম বছরের বিক্রি খুবই নগণ্য। হয়তো বছরের শেষের দিকে প্রোডাক্টটা লঞ্চ করা হয়েছিলো। দ্বিতীয় বছর থেকে এটার বিক্রি টাকে বেজ লাইন ধরা যেতে পারে। যেহেতু এটা ক্রনিক কেয়ার প্রোডাক্ট তাই প্রথম বছর যারা ৯০০ বক্স কিনেছিল তাঁরা দ্বিতীয় বছরেও ৯০০ বক্স কিনবে, তাই দ্বিতীয় বছরের ৩৫০০ বক্সের মধ্যে ৯০০ বক্স আছে। তাহলে দ্বিতীয় বছরে আসলে বিক্রি হয়েছে ৩৫০০-৯০০= ২৬০০ বক্স। এটাকেই বলে আপলিফট। একই ভাবে তৃতীয় বছরের ৫৫০০ র মধ্যে আগের বছরের ৩৫০০ আছে।

এবারে আসুন দেখি প্রত্যেক বছর আগের বছরের তুলনায় আপলিফট কেমন হয়েছে?

প্রথম বছরের উপরে আপলিফট ঃ ২৬০০

২য় বছরের উপরে আপলিফট ঃ ২০০০

৩য় বছরের উপরে আপলিফট ঃ ২৫০০


এটাকেই ধরতে হবে সেই বছর গুলোর প্রকৃত পারফরমেন্স। তাহলে পঞ্চম বছরের জন্য যদি ফোরকাস্ট করতে হয় তবে সবচেয়ে যৌক্তিক হবে তিনটা সংখ্যা।
ক) ২৬০০+২০০০+২৫০০/৩= ২৩৬৬
খ) ২৬০০
গ) ২০০০

যদি আপনি ২৩৬৬ ফোরকাস্ট করেন, তবে আপনার যুক্তি হবে এটা অ্যাভারেজ আপলিফট সেটা নিশ্চয় আপনি করতে পারবেন।

যদি আপনি ২৬০০ ফোরকাস্ট করেন, তাহলে আপনার যুক্তি এটা সর্বোচ্চ আপলিফট এটা আপনি আগেও করেছেন, আবারো চেষ্টা করলে পারবেন।

যদি আপনি ২০০০ ফোরকাস্ট করেন, তাহলে আপনার যুক্তি এটা আপনার সরবনিম্ন পারফর্মেন্স এটা আপনি করতে পারবেন ই যতই বিরুপ অবস্থা হোক না কেন?

এটুকু পর্যন্ত করতে খুব একটা ঝামেলা হয়না। ঝামেলা হয় যদি আপনি যা করেছেন তার চাইতে কম বা বেশী করতে চান। দুটো ক্ষেত্রেই আপনার আরো বেশী জাস্টিফিকেসন লাগে।

যদি বেশী করতে চান তার জাস্টিফিকেসন গুলো কী হতে পারে?

ক) অন্য বছরের তুলনায় প্রোডাক্ট এক্সপজার বেশী হবে কারণ নাম্বার অব ডিটেলিং বাড়বে।
খ) অন্য বছরের তুলনায় বেশী প্রমোশনাল এক্সপেন্স করবেন।
গ) অন্য বছরের তুলনায় বেশী ফিল্ড ফোর্স কাজ করবে।
ঙ) অন্য বছরের তুলনায় এই প্রোডাক্টের টার্গেট ডাক্তার বাড়াবেন।
চ) আপনার পোর্ট ফলিয়োর প্রোডাক্ট সংখ্যা কমেছে তাই আপনি এই প্রোডাক্টের উপর বেশী মনোযোগ দিতে পারবেন। ইত্যাদি
যদি কম করতে চান তাহলে তার জাস্টিফিকেসন গুলো কী হতে পারে?
ঠিক আগের যুক্তি গুলোর উল্টো যুক্তি গুলো দিন।

এবার আসা যাক নন- ক্রনিক কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে কীভাবে ফোরকাস্ট করতে পারা যাবে? এই প্রোডাক্ট গুলোর প্রেসক্রিপশন একটা থেকে একবারই বিক্রি হয়। তাই যেটাকে বলা হয় রিপিট সেলস সেটা হয়না। তাই এগুলোর ক্ষেত্রে কোম্পানির যে গ্রোথ টার্গেট আছে সেটার সমান গ্রোথ করার টার্গেট নিতে হয়। হ্যাঁ তবে এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে আরো নানা ধরণের সেলস প্রমোশনের পদ্ধতি প্রয়োগ করা যায়।

চলবে.।.।.।.।।।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×