ব্যাঙ্কের মাসিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাওয়া লক্ষ - লক্ষাধিক টাকা দেখিয়া, ডান হস্তে সুন্দরী-রূপসী চীনা সদৃশ রমনী দেখিয়া, বাম হস্তে লাল পানির প্রাচুর্য দেখিয়া দুনিয়াবী গ্ল্যামার ওয়ার্ল্ড এ ডুবিয়া মরিবার মন চাহে !!!!
কিঞ্চিত বিলম্ব না করিয়া :- দুনিয়ার পঞ্চাশ সহস্রাধিক দিনের চাহিয়াও অতি উত্তম দিনের কথা স্মরণ করিয়া তিন পা পিছাই। আমি দুর্বল ঈমানে অজস্র দোলাচলে দোদুল্যমান এক যুবক। নিজেরে না কাফের বানাইতে চাই আর না বানাইতে চাই মোনাফেক , রক্ষা কর মাবুদ !!!
টিকা :
১. চীনা সদৃশ = কম টেকসই / বেশিদিন না টেকবার ভয় থাকে যেই পণ্যের
২. লাল পানির = যা পান করলে বুদ্ধি লোপ পায়
৩. পঞ্চাশ সহস্রাধিক = ৫০ ০০০
৪. পঞ্চাশ সহস্রাধিক দিনের চাহিয়াও অতি উত্তম একটি দিন = জান্নাতের একটি দিন
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৪ রাত ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



