somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন পথে যাত্রা শুরু....

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি প্লাবন। লেখাপড়া নামক ‌``‌rat race’’এ মনিপুর স্কুল, নটরডেম কলেজ, এই ট্র্যাকগুলো কোনরকমে পার করে এখন বুয়েট সি.এস.ই. ট্র্যাকে কোনরকমে একটুখানি জান নিয়ে দৌড়াচ্ছি। মানুষ হিসেবে একটু বেশীই সাধারণ। নিজের সম্পর্কে বলার মত তেমন কোন বিশেষ কর্মকান্ড আমার থলেতে এখনো জমা হয়নি। :(

আমি সম্ভবত একটু বেশীই অর্ন্তমুখী। নিজে থেকে মানুষের সাথে মিশার ক্ষমতা আল্লাহ আমাকে বোধয় একটু কমই দিয়েছে। তবে কারো সাথে পরিচিত হয়ে গেলে আমার মনে হয়, তখন বন্ধু হিসেবে আমি ``এ+’’ না পাই, অন্তত ``এ’’ পাব। আমার ছোট্ট বৃত্তে এখন পর্যন্ত যে কয়জন মানুষ আছে, তাদের জন্য আমার সাধ্যের বাইরে সাহায্যের হাত বাড়াতে দ্বিধা করিনা। আশাকরি, ``সামহোয়্যার ইন’’ এ এসে আমার ছোট্ট বৃত্তটাকে আরো পরিপূর্ণ করতে পারব।

ব্যক্তিগত জীবনে ``অভিনয়’’কে খুব অপছন্দ করি। নিজের অনুভূতি গুলোকে কখনো অভিনয়ের আড়ালে লুকিয়ে না রেখে বরং সরাসরি তা প্রকাশ করার চেষ্টা করি। কেউ কোন কারণ ছাড়া ``কমিটমেন্ট’’ ব্রেক করলে ভয়াবহ রকম বিরক্ত হই। আমি মুসলমান। ধর্মীয় গোড়ামো আমার মধ্যে নেই। আমি ধর্মকে অন্ধের মত বিশ্বাস না করে বরং যুক্তি দিয়ে নিজের মধ্যে পাকাপোক্ত করার পক্ষপাতি।

শখ ? একসময়ে আমার অনেক শখ ছিলো। বাগান করা, পাখি পোষা, বই পড়া, গান শিখা, ছবি আঁকা, তবলা, গিটার.....। আস্তে আস্তে ব্যস্ততার ভিড়ে শখ গুলো মরে গেছে। তবে আমার একটা শখকে আমি এখন পর্যন্ত যত্ন করে আগলে রেখেছি। ভায়োলিন......। মাঝে মধ্যে মাঝরাতে তাতে সুর তোলার চেষ্টা করি। জানিনা, শত ব্যস্ততার ভিড়ে আর কতদিন এই শখটাকে আগলে রাখতে পারবো :| । এছাড়া, ফটোগ্রাফি আমাকে খুব আকর্ষণ করে। আমার ভাঙ্গা ক্যামেরাটা সবসময় আমার সাথেই থাকে।

অন্য সবার মতই আমিও স্বপ্ন দেখতে ভালোবাসি। আর তার থেকেও বেশী ভালোবাসি সেই স্বপ্নগুলোকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রম করতে। :)

ব্যাস, সব মিলিয়ে মোটামুটি এই আমার পরিচয়। আশাকরি ``সামহোয়্যার ইন’’এ কিছু নতুন মানুষের সাথে সামনে অনেক সুন্দর কিছু সময় কাটবে। :D
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৩
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×