সেদিন জেঠামশাই ঘরেই এলেন
বসলেন আমার খাটেই,
আমি তখন শুয়েই ছিলাম, বললেন
কি বাপু জীবন কি কাটবে এমনি করেই?
কিছুই কি করবি না আর?
শুধুই করবি অন্ন ধংস?
আমি তখন মিনমিনিয়ে কই,
কাকা আমি কবি হব।
কাকা তখন চোখ তুলে দিয়ে কপালে,
গলা চড়িয়ে বাড়ির ছাদে, বললেন
এ্যাঁ বলছিস কি ব্যাটা তুই?
কবি হবি? গান, কবিতা?
এত এত বই পড়লি, এত এত পাশ করলি তার কি হবে বাপু?
তোকে নিয়ে কত আশা, তার সবতাতেই কি গুড়ে বালি?
মিত্তিরের ব্যাটা অপিস করে
শুনেছি মোটা মাইনেও পায়।
আমি ভাবি,
সবাই কি একই রকম হয়
কেউ কেউ হয় আমার মত
অলস অকর্মন্য!
আমার যে ওসব ভালো লাগে না.. আমি...
থামো থামো আর কিচ্ছু কইতে হবে না
যা বোঝার তা বুঝেছি আমি,
তোমায় দিয়ে কিচ্ছু হবে না বাপু
তা বাপু এই অন্তমিলে ছন্দ লেখা ছাড়ো
কাল থেকে ওই অরৎ যেও
বাপের পিছু পিছু
সংসার ধর্ম নামে আছেতো একটা কিছু
দুটি পয়সা করে কামাই কর
দেখব তখন ছন্দ বেরোয় কত।
তাদের আমি কেমনে বুঝাই
অন্তমিলের এই দুছত্র লিখেই
আমি আনন্দিত হই।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



