এমনি এক শ্বাপদ সময় আজ করিতেছি যে পার
জলশুন্য শুকনো চোখ, অনাদরে নির্ভাজ চাদর--
সিক্ত থাকে শুধু ক্রন্দন প্রার্থনায় একাকি বালিশটা
এভাবেই আসিতেছে আজ আমাদের প্রতিটা সকাল।
তবে ঠিক জানি হবে অবসান এই দিনের আধার
তবে ঠিক জানি আসবেই একদিন প্রকৃত সকাল
তবে ঠিক জানি আমরাই ফিরাবো সেই সত্য সকাল।
আমার ঘৃনা, আমার ক্রোধ আর প্রত্যাঘাতের দ্রোহে
আমার শ্রেনীর তপ্ত দেহ, শক্ত মাটির প্রতিরোধে
আমি রুখে দিব আজ সব যত এই শ্বাপদ উল্লাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
