ছেলেটির সাথে দেখা করার ইচ্ছা মেয়েটির ছিল কিনা তা নিশ্চিত করে বলা যাবে না। ছেলেটি ভাবত আর হয়ত মেয়েটির সাথে দেখা হবে না। ও ছেলেটি সমন্ধে বলে রাখি ছেলেটি মেয়েটি কে অনেক অনেক ভালবাসে। সে ভাবে মেয়েটি কে সে তার ভালবাসার কথা বলছে আর টিপ্ টিপ্ বৃষ্টিতে পাশাপাশি হাঠছে নিদিষ্ট কোন দিক্ ছাড়া। মাঝে মাঝে দমকা হওয়া কাঁপুনি জাগাছে গায়ে, তবুও তারা হাঠছে।
মেয়েটি জানে ছেলেটি তাকে অনেক অনেক ভালবাসে, কিন্তু তবুও সে নির্বাক।
এর কারন ছেলেটি জানে, মেয়েটি অন্য একটি ছেলেকে ভালবাসে। ছেলেটি তবুও ভাবে কারন মেয়েটির প্রথম ভালবাসা সে। কিন্তু সে ভালবাসা বৃক্ষে রূপান্তরিত হওয়ার আগেই কালের ঝড়ে মরে যায়।
দিন যায় দিন আসে। বছর পর বছর আসে। মেয়েটি ফোন করে একদিন ছেলেটি কে...হ্যালো, আপনার কি সময় হবে মনিপুরি পাড়ার ... নম্বর গেট এ আসার। ছেলেটি মনে করে এ নিছক তার সাথে নতুন কোন উপহাস্। তবুও ছেলেটি বলে হ্যাঁ হবে। সে বলে কোনদিন আসবেন? তোমার যে দিন সুবিধা। মেয়েটির উওর...আজ বিকাল চার’টায়।
বেলা গড়িয়ে দুপুর হয়, ছেলেটির ভয় করতে থাকে কি করবে সে যাবে কি যাবে না? তার হঠাৎ মনে পরে সে তো কোন কিছু পাওয়ার জন্য বা হারাবার জন্য যাছে না কেন সে
কেন ভয় পাবে। ছেলেটি যায়। হাঠতে থাকে মনিপুরি পাড়ার ...গেট এর দিকে টিপ্ টিপ্ বৃষ্টি পড়ছে......
হয়ত চলবে.........
হয়ত এখানেই শেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



