somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতলেই বা কি?

১০ ই জুন, ২০১৮ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লাত্থি দেওয়া ছাড়া ফুটবলের যে আর কোন কাজ থাকতে পারে, সেটাই যখন বুঝতাম না ঠিকমত, সেরম এক সময়ে ম্যারাডোনার নামের সাথে আমার পরিচয়। নব্বুইয়ের এক অন্ধকার ভোরে ঢাকা থেকে বাড়ির পথে রওনা হওয়ার জন্য হোস্টেল থেকে বেরিয়ে গলির মুখে এক দোকানে দেখি মানুষের জটলা। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল সম্ভবত। ভাইয়ের সাথে আমিও জটলায় দাড়িয়ে গেলাম। সাদাকালো টিভিতে দেখলাম খাটো মত এক প্লেয়ার বল নিয়ে দৌড়াচ্ছে। জটলা থেকে গর্জন উঠলো, ম্যারাডোনা!!

হ্যাঁ, ইনিই ম্যারাডোনা; যিনি নিজ দেশের ঠিক উল্টো গোলার্ধে ছোট্ট এক দেশের তাবৎ মানুষকে এমনই আবেগে ভাসিয়েছিলেন যে, যেদিন ম্যারাডোনাকে কোকেন নেওয়ার অপরাধে বহিষ্কার করা হলো, সেদিন ময়মনসিংহের এক অজ-পাড়ায়ও বিশাল মিছিলে শ্লোগান উঠেছিল ‘ম্যারাডোনার কিছু হলে-জ্বলবে আগুন ঘরে ঘরে’.. .. (সম্ভবত ‘এলেবেলে’-হুমায়ুন আহমেদ)

আর্জেন্টিনার নাম জানতাম ওদের ডাকটিকেটের সৌজন্যে। ডাকটিকেট জমানোর শখ ছিলো তখন আমার। কিন্তু ম্যারাডোনা বোঝার বয়স তখনও হয়নি। তবুও মনের মধ্যে গেঁথে গেল ওই নাম। এরপর ঝিকরগাছায় পাড়ায় একদিন বড়দের ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল খেলায় গোলকিপারের অভাবে আমাকে ধরে আর্জেন্টিনা দলের গোলপোস্টে দাড়া করিয়ে দিল।

আর কোন কিছু আমার কিশোর মনে দাগ কেটেছিল কিনা আজ আর মনে নেই, কিন্তু তখন থেকেই আমিও আর্জেন্টিনার হয়ে গেলাম মনে প্রাণে। আকাশী নীল-সাদার প্রতি যে ভালোবাসা সেই কৈশোরে শুরু হয়েছিলো, আজ অব্দি তার কোন কমতি হয়নি।

যখন থেকে ফুটবল বুঝতে শিখলাম, তখন থেকে দেখছি আর্জেন্টিনা হারছে, বড় কোন টুর্নামেন্টই জিতলোই না এদ্দিনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই, প্রতিবার আর্জেন্টিনা হারার পর ভালোবাসাটা যেনো আরো জোরালো হয়। কেন হয়, নিজেও জানিনা।

চার বছর পরপর বিশ্বকাপ আসে, আর আমার স্বপ্নের সারথী হয়ে নতুন নতুন নায়ক সৃষ্টি হয়। কিন্তু প্রতিবারই সেই একই গল্প। চুরানব্বুইয়ে ম্যারাডোনার কোকেন কাহিনী শেষ করে দিলো আমার স্বপ্ন। এর পর একে একে বাতিস্তুতা, ওর্তেগা, ভেরন, ক্রেসপো, রিকুয়েমে (এই লোকটাকে আমার খুব পছন্দ), স্যাভিওলা, তেভেজ তারপর রোমেরো (এই গোলকিপারকেও আমার জোস লাগে), ডি মারিয়া, হিগুয়াইন, মাচোরানো এবং দ্য লিওনেল মেসি। প্রতিবারই হতাশাই আমরা পেয়েছি। তবুও কেন যেন আর্জেন্টিনা ছাড়া কিছুই ভালো লাগে না।

দুই হাজার ছয়ের বিশ্বকাপে যেদিন আর্জেন্টিনা হারলো, তারপর দিন হলে রুমের দরজায় বড় করে আর্জেন্টিনার পতাকা লাগিয়ে নিচে লিখে দিলাম, ‘তবুও আর্জেন্টিনার সাথেই আছি’.... বন্ধুরা খুব হাসলো, কিন্তু কি যেয়ে আসে তাতে! দু’হাজার দশে আর্জেন্টিনা হারার পরদিন জার্সি গায়ে দিয়ে অফিসে গেলাম প্রথমবারের মত, সবাই আড়চোখে তাকাতে লাগলো, তাকাক না, হু কেয়ার্স?

এ সবই পাগলামী, তবুও কেন যেন বয়স বাড়ে তবু আর্জেন্টিনা ছাড়ে না।

এবার যখন আরেকটি বিশ্বকাপ দোড়গোড়ায়, প্রথমবারের মত আর্জেন্টিনার পতাকা টানিয়ে দিয়েছি বাসার বারান্দায়। ক’দিন আগে সাম্পাওলি বলেছেন ‘ফুটবলের কাছে মেসির একটা বিশ্বকাপ পাওনা’। আসলেই এই ছেলেটা এতটাই ভালো খেলে যে বিশ্বকাপটা তার পাওনাই বলতে হবে।

তাই এবার হয়তো মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। অবশ্য চ্যাম্পিয়ন না হলেই বা কি আসে যায়, আর্জেন্টিনা আমাদের কাছে আর্জেন্টিনাই। জয় পরাজয়ের হিসাব মেনে তো আর ভালোবাসা আসে না। তাই যদি হতো, তবে তো আকাশে শুধুই সবুজ-হলুদ বা লাল-হলুদ-কালোই মেরুনই উড়তো।

শুভ কামনা আর্জেন্টিনার জন্য। ভামোস আর্খেনটিনা!!!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:৫১
৩২টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×